চাঁদা আদায়ের মামলা করায় পুলিশকে পেটাল ছাত্রলীগ

২৮ জানুয়ারি ২০১৯, ১২:০০ PM
আহত পুলিশ সদস্য

আহত পুলিশ সদস্য

স্কুলে বিদায় অনুষ্ঠানের নামে চাঁদা আদায়কে কেন্দ্র দুই পুলিশ সদস্যকে পিটিয়েছে ছাত্রলীগ। অভিযোগে জিয়াউল হক নামে এক ছাত্রনেতাকে গ্রেফতার করা হয়েছে। রবিবার শেরপুরের শ্রীবরদী উপজেলায় এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক ও তার সহযোগীরা শ্রীবরদী টেঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের জন্য চাঁদা দাবি করে । চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এসএসসি পরীক্ষার্থী মেহেদী হাসানকে মারধর করে তারা। এ ঘটনায় পুলিশ জিয়াউল হকসহ ১২ জনের নাম উল্লেখ্য করলে ক্ষুদ্ধ হয় ছাত্রলীগ কর্মীরা। এর প্রেক্ষিতেই থানার এএসআই রফিকুল ইসলামের উপর হামলা চালায় ক্ষুব্ধ তারা। খবর পেয়ে তাকে উদ্ধার করতে এএসআই আব্দুল হান্নান ছুটে এলে তাকেও বেধড়ক পেটায় তারা। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জিয়াউল হককে শ্রীবরদী উপজেলা বাজার থেকে গ্রেফতার করে পুলিশ।এ ছাড়াও পুলিশের কাজে বাধা ও হামলার অভিযোগ এনে জিয়াউল হককে প্রধান আসামি করে ৪০ জনের বিরুদ্ধে আরেকটি মামলা করে পুলিশ।

এসএসসি পরীক্ষার্থী মো. মেহেদী হাসান বলেন, ‘এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের টাকা তোলার সময় আমার কাছে চাঁদা দাবি করে। তাদেরকে চাঁদা না দেয়ায় আমাকে মারধর করে।’

শেরপুর শ্রীবরদী থানা সহকারী উপ-পরিদর্শক আব্দুল হান্নান বলেন, এএসআই রফিকুল ইসলামকে ছাত্রলীগের কর্মীরা মারধর করছে; খবর পেয়ে আমি সেখানে গেলে তারা আমার ওপরেও হামলা চালায় এবং বেদম প্রহার করে।

রাবিতে সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে তদন্…
  • ২৭ আগস্ট ২০২৬
ময়মনসিংহ মেডিকলে ডেঙ্গুতে আক্রান্ত নারীর মৃত্যু 
  • ২৭ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে শেবাগ ও দ্রাবিড়…
  • ২৭ আগস্ট ২০২৬
১৪ হাজার ৪০০ এসআই-সার্জেন্ট-কনস্টেবল নিয়োগ দেবে সরকার
  • ২৭ আগস্ট ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ ড. মো. খসরুল আলম
  • ২৭ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যাকাণ্ড মামলায় খলনায়ক ডনের ৫ দিনের রিমান্ড মঞ…
  • ২৭ আগস্ট ২০২৬