ডাকসু নির্বাচন

তফসিল ঘোষণার পর গ্রেফতার নয়: ছাত্রদল

২৭ জানুয়ারি ২০১৯, ০১:৪১ PM
ডাকসু

ডাকসু

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ছাত্র সংগঠনগুলোর প্রার্থী ও নেতা-কর্মীদের কোনো প্রকার হয়রানি, মামলা দেওয়া এবং গ্রেফতার না করার বিষয়টি নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার নির্বাচনী আচরণবিধি সংশোধন সংক্রান্ত ছাত্র সংগঠনগুলোর প্রস্তাবে ছাত্রদলের পক্ষ থেকে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও সংগঠনটির পক্ষ থেকে নির্বাচনের প্রচার প্রচারণা সংক্রান্ত ৪(গ) ধারা সংশোধন করে পরিবেশ পরিষদের সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের কেন্দ্রীয় এবং বিশ্ববিদ্যালয় শাখার সকল নেতৃবৃন্দকে নিজ নিজ সংগঠনের প্রার্থীর পক্ষে প্রচারণা ও প্যানেল পরিচিতি অনুষ্ঠানে সাবেক ডাকসু নেতৃবৃন্দদের উপস্থিত থাকার সুযোগ দেয়ার দাবি জানানো হয়।

ছাত্রদলের অন্যান্য দাবিগুলোর মধ্যে আছে, ভোট প্রদানের গোপন বুথ ব্যতীত ভোটকক্ষ এবং সমগ্র ভোটকেন্দ্র ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনা। নির্বাচনী সভা, সমাবেশ ও শোভাযাত্রা সংক্রান্ত ৫(খ) ধারা সংশোধন করে প্রচার-প্রচারণাকে আরো প্রাণবন্ত ও স্বতঃস্ফূর্ত করার জন্য ৪৮ ঘণ্টার পূর্বে সভা সমাবেশ ও শোভাযাত্রা করার অনুমতি গ্রহণের সময়সীমা শিথিল করা। উস্কানিমূলক বক্তব্য বা বিবৃতি প্রদান এবং উচ্ছৃঙ্খল আচরণ নিয়ন্ত্রণে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনার ব্যবস্থা গ্রহণ করা। যাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে অথবা করলে তাদেরকে সহজেই সনাক্ত করা যায়।

এছাড়াও ছাত্রদলের পক্ষ থেকে ভোটকেন্দ্রে প্রবেশাধিকার সংক্রান্ত ১০(ক) ধারায় বলা হয়েছে রিটার্নিং অফিসার কর্তৃক ‘অনুমোদিত ব্যক্তি’র সুনির্দিষ্ট ব্যাখ্যা করা এবং রিটার্নিং অফিসারের অনুমতি ব্যতিরেকে গণমাধ্যম কর্মীদের অবাধে ভোটকেন্দ্রে প্রবেশ, ছবি তোলা এবং ভোটকেন্দ্র থেকে সরাসরি সম্প্রচার করার সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়।

রাবিতে সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে তদন্…
  • ২৭ আগস্ট ২০২৬
ময়মনসিংহ মেডিকলে ডেঙ্গুতে আক্রান্ত নারীর মৃত্যু 
  • ২৭ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে শেবাগ ও দ্রাবিড়…
  • ২৭ আগস্ট ২০২৬
১৪ হাজার ৪০০ এসআই-সার্জেন্ট-কনস্টেবল নিয়োগ দেবে সরকার
  • ২৭ আগস্ট ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ ড. মো. খসরুল আলম
  • ২৭ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যাকাণ্ড মামলায় খলনায়ক ডনের ৫ দিনের রিমান্ড মঞ…
  • ২৭ আগস্ট ২০২৬