ঢাবি উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশনের পুনর্মিলনী

২৫ জানুয়ারি ২০১৯, ০৪:৫১ PM
পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করছেন ঢাবি উপাচার্য

পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করছেন ঢাবি উপাচার্য © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশনের চতুর্থ পুনর্মিলনী এবং বার্ষিক সাধারণ সভা আজ শুক্রবার কার্জন হল চত্বরে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. কাজী আবদুল ফাত্তাহের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাখহরি সরকার স্বাগত বক্তব্য দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদবিজ্ঞান এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল বাসার ধন্যবাদ জ্ঞাপন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বর্তমান শিক্ষার্থীদের শিক্ষা জীবন উন্নয়নের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালনের জন্য প্রাক্তন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অসামান্য অবদানের কথা তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাদের এই অবদান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে উপাচার্য আশা প্রকাশ করেন।

রাবিতে সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে তদন্…
  • ২৭ আগস্ট ২০২৬
ময়মনসিংহ মেডিকলে ডেঙ্গুতে আক্রান্ত নারীর মৃত্যু 
  • ২৭ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে শেবাগ ও দ্রাবিড়…
  • ২৭ আগস্ট ২০২৬
১৪ হাজার ৪০০ এসআই-সার্জেন্ট-কনস্টেবল নিয়োগ দেবে সরকার
  • ২৭ আগস্ট ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ ড. মো. খসরুল আলম
  • ২৭ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যাকাণ্ড মামলায় খলনায়ক ডনের ৫ দিনের রিমান্ড মঞ…
  • ২৭ আগস্ট ২০২৬