শিক্ষার মান পরিবর্তন হলেও কাঁচামাল ভারত নির্ভর: শিক্ষামন্ত্রী

২৫ জানুয়ারি ২০১৯, ০২:২৬ PM
ঢাবিতে শিক্ষামন্ত্রী

ঢাবিতে শিক্ষামন্ত্রী © টিডিসি ফটো

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষা ও বিজ্ঞানে বাংলাদেশ অনেক উন্নতি করেছে। প্রতিবেশি অনেক দেশ থেকে আমরা এগিয়ে। কিন্তু বিজ্ঞান গবেষণার বিভিন্ন উপাদন ও কাঁচামালের জন্য আমরা এখনো ভারতের ওপর নির্ভরশীল।   শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে নবম কেমিস্ট্রি অলিম্পিয়াড ২০১৮-এর ঢাকা ডিভিশনের প্রিলিমিনারি রাউন্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানটি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটি আয়োজন করে। কেমিক্যাল সোসাইটির সভাপতি মো. আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ. কে. আজাদ, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান এবং মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে স্বাগত বক্তব্য রাখেন নবম অলিম্পিয়াডের আহ্বায়ক অধ্যাপক ড. মো. ওয়াহাব খান।

শিক্ষামন্ত্রী বলেন, যে দেশের শিক্ষাব্যবস্থা যত উন্নত সে দেশ তত উন্নত। বর্তমান সরকার বিজ্ঞান শিক্ষাকে গুরুত্ব দিয়েছে। বাংলাদেশের শিক্ষার্থীরা বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নিয়ে দেশকে তুলে ধরছে বিশ্ব দরবারে। বর্তমানে সারাদেশের প্রায় ১৩ হাজার শিক্ষার্থী বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নিচ্ছে।

তিনি বলেন, বিজ্ঞান শিক্ষায় দেশ এগিয়ে গেলেও এখনও গবেষণাগারের অভাব রয়েছে।  সামাজিক কিছু প্রতিবন্ধকতা থাকায় নারীরা বিজ্ঞান শিক্ষায় কম অংশ নিচ্ছে। এসময় তিনি দেশের শিক্ষার্থীদের আন্তর্জাতিক চাহিদার উপযোগী করে গড়ে তুলতে বিজ্ঞান শিক্ষায় দক্ষতা অর্জনের পরামর্শ দিয়ে নারীদের বিজ্ঞান শিক্ষায় সুযোগ করে দিতে এবং বিজ্ঞান মনষ্ক সমাজ গঠন করতে সকলের প্রতি আহ্বান জানান।

রাবিতে সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে তদন্…
  • ২৭ আগস্ট ২০২৬
ময়মনসিংহ মেডিকলে ডেঙ্গুতে আক্রান্ত নারীর মৃত্যু 
  • ২৭ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে শেবাগ ও দ্রাবিড়…
  • ২৭ আগস্ট ২০২৬
১৪ হাজার ৪০০ এসআই-সার্জেন্ট-কনস্টেবল নিয়োগ দেবে সরকার
  • ২৭ আগস্ট ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ ড. মো. খসরুল আলম
  • ২৭ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যাকাণ্ড মামলায় খলনায়ক ডনের ৫ দিনের রিমান্ড মঞ…
  • ২৭ আগস্ট ২০২৬