ডাকসু নির্বাচন

বহিরাগত তাড়াতে গিয়ে ধাওয়া খেলেন প্রভোস্ট

২৪ জানুয়ারি ২০১৯, ০৯:৪৫ AM

ডাকসু নির্বাচন উপলক্ষে অছাত্র ও বহিরাগত উচ্ছেদকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কবি জসীম উদ্দীন হলে প্রভোস্টসহ শিক্ষকদের ধাওয়া দেয়ার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত সাড়ে বারটায় এই ঘটনা ঘটে। এতে হলসহ আশেপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাস্টার্স সম্পন্ন করা শিক্ষার্থীদের হল থেকে বের করা নিয়ে এ ঝামেলার সৃষ্টি হয়।

জানা যায় , বুধবার রাতে কবি জসীম উদ্দীন হল প্রভোস্ট অধ্যাপক রহমত উল্যাহ হাউজ টিউটরদের নিয়ে সদ্য মাস্টার্স সম্পন্ন করা শিক্ষার্থীদের রুমে তালা লাগিয়ে দেওয়ার চেষ্টা করলে তাদের গতিরোধ করে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকে। পরিস্থিতি প্রতিকূলে দেখে হল অফিসে অবস্থান নেয় শিক্ষকরা। পরে হল অফিস থেকে বের হলে তাদেরকে ধাওয়া দিয়ে হাউজ টিউটর ভবনে দিকে নিয়ে যায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা দাবি করছে, তাদের জন্য নির্মিত হলের দক্ষিণ পাশের ভবনের অর্ধেক অংশ স্টাফ কোয়ার্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ অংশে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীর আবাসনের ব্যবস্থা হতে পারে। কিন্তু হল প্রভোস্ট এর ব্যবস্থা না করে ডাকসু নির্বাচনের অযুহাতে সদ্য সমাপ্ত মাস্টার্সের শিক্ষার্থীসহ প্রাক্তন শিক্ষার্থীদের হল ছাড়ার নোটিশ দেয়।

এ বিষয়ে রাতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী ও প্রভোস্ট অধ্যাপক রহমত উল্যাহর সাথে যোগযোগ করার চেষ্টা করলেও তাদের কারও সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

রাবিতে সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে তদন্…
  • ২৭ আগস্ট ২০২৬
ময়মনসিংহ মেডিকলে ডেঙ্গুতে আক্রান্ত নারীর মৃত্যু 
  • ২৭ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে শেবাগ ও দ্রাবিড়…
  • ২৭ আগস্ট ২০২৬
১৪ হাজার ৪০০ এসআই-সার্জেন্ট-কনস্টেবল নিয়োগ দেবে সরকার
  • ২৭ আগস্ট ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ ড. মো. খসরুল আলম
  • ২৭ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যাকাণ্ড মামলায় খলনায়ক ডনের ৫ দিনের রিমান্ড মঞ…
  • ২৭ আগস্ট ২০২৬