আগামী ১১ মার্চ ডাকসু নির্বাচন

২৩ জানুয়ারি ২০১৯, ০৬:৪১ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ১১ মার্চ (সোমবার) অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে অপরাহ্ন ২টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহণ চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের গঠনতন্ত্রের ৮(ই) ধারা অনুযায়ী ডাকসু’র সভাপতি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ বুধবার নির্বাচনের এই তারিখ ও সময় নির্ধারণ করেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে বিকেল সাড়ে ৩টায় এবং বিকেল সাড়ে ৪টায় উপাচার্য অফিস সংলগ্ন লাউঞ্জে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন বিষয়ে হল প্রাধ্যক্ষ এবং ডাকসু নির্বাচন সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সাথে পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপাচার্য ডাকসু নির্বাচনের এই তারিখ নির্ধারণ করেন।

রাবিতে সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে তদন্…
  • ২৭ আগস্ট ২০২৬
ময়মনসিংহ মেডিকলে ডেঙ্গুতে আক্রান্ত নারীর মৃত্যু 
  • ২৭ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে শেবাগ ও দ্রাবিড়…
  • ২৭ আগস্ট ২০২৬
১৪ হাজার ৪০০ এসআই-সার্জেন্ট-কনস্টেবল নিয়োগ দেবে সরকার
  • ২৭ আগস্ট ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ ড. মো. খসরুল আলম
  • ২৭ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যাকাণ্ড মামলায় খলনায়ক ডনের ৫ দিনের রিমান্ড মঞ…
  • ২৭ আগস্ট ২০২৬