ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাবি ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২৩ জানুয়ারি ২০১৯, ০৩:৫৪ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের দু’দিনব্যাপী ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ২য় চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বর্ণাঢ্য এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগের চেয়ারপার্সন রিফ্ফাত ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূইয়া।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিভাগের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব আয়োজনের জন্য বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানকে ধন্যবাদ দেন এবং নবীন ও সাবেক শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। বর্তমান প্রেক্ষাপটে বিভাগটির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই বিভাগ ক্রমেই সম্প্রসারণ হচ্ছে। শিক্ষার্থীদের মাঝে মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত করতে বিভাগটির জন্ম হয়েছে। শিক্ষার্থীরা এই বিভাগের সাথে সম্পৃক্ত থেকে আরও বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিভাগের সম্মান শ্রেণির ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। একইসাথে ৫ম ব্যাচের এমএসএস শিক্ষার্থীদের বিদায় জানানো হয়। এসময় বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

রাবিতে সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে তদন্…
  • ২৭ আগস্ট ২০২৬
ময়মনসিংহ মেডিকলে ডেঙ্গুতে আক্রান্ত নারীর মৃত্যু 
  • ২৭ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে শেবাগ ও দ্রাবিড়…
  • ২৭ আগস্ট ২০২৬
১৪ হাজার ৪০০ এসআই-সার্জেন্ট-কনস্টেবল নিয়োগ দেবে সরকার
  • ২৭ আগস্ট ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ ড. মো. খসরুল আলম
  • ২৭ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যাকাণ্ড মামলায় খলনায়ক ডনের ৫ দিনের রিমান্ড মঞ…
  • ২৭ আগস্ট ২০২৬