মূল্যবোধ তৈরির কারখানা ঢাকা বিশ্ববিদ্যালয়: উপাচার্য

২১ জানুয়ারি ২০১৯, ০১:০৭ PM
নতুনদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন উপাচার্য

নতুনদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় পৃথিবীর বুকে একটি অনন্যসাধারণ প্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয় একটি রাষ্ট্রের জন্ম দিয়েছে। নবীণরা মেধাবী শিক্ষার্থী হিসেবে এই বিশ্ববিদ্যালয়ে পদার্পণ করেছো। মনে রাখবে, ঢাকা বিশ্ববিদ্যালয় মূল্যবোধ তৈরির কারখান। আর একজন ভালো মানুষ হওয়ার জন্য মূল্যবোধ, উদারনৈতিক দৃষ্টিভঙ্গি থাকাটা জরুরি।

আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও চারুকলা অনুষদের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর শিক্ষার্থীদের পরিচিতি সভায় প্রধান অতিথি তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ওই পরিচিতি সভার আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দফতর আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল আজিজ এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দফতরের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মেহ্জাবীন হক। এ সময় বিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগণ সহ বিপুল সংখ্যক শিক্ষক ও নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবীনদের উদ্দেশ্যে উপাচার্য আরো বলেন, এই বিশ্ববিদ্যালয়ের মূল্যবোধ শিক্ষার্থীদের মধ্যে প্রবেশ করে এবং পরবর্তী জীবনে শিক্ষার্থীদের মাঝে সেই দৃষ্টিভঙ্গির প্রকাশ পায়। উপাচার্য আরও বলেন, ‘তোমরা নতুন পরিবেশে এসেছো। চলার পথে তোমরা বিভিন্ন ধরনের নেতিবাচক পরিস্থিতির সম্মুখীন হতে পার। সেক্ষেত্রে কোন ধরনের হতাশা, বিষণ্নতা, বিদ্রুপ, অপমান যেন তোমাদের মেধাকে নষ্ট করতে না পারে, সেই বিষয়ে তোমাদের যত্নশীল হতে হবে।

রাজধানীতে ৫০ লাখ টাকার জাল নোটসহ ৩ কারবারি গ্রেফতার
  • ১৩ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে কঠোর নির্দেশনা জারি
  • ১২ এপ্রিল ২০২৬
রাজধানীতে ১১৭টি চোরাই মোবাইলসহ চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
  • ১২ এপ্রিল ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২ ফুটের ‘কিং কোবরা’ উদ্ধার
  • ১২ এপ্রিল ২০২৬
নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি একটি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসিকে ভারপ্রাপ্ত ভিসির দায়…
  • ১২ এপ্রিল ২০২৬