এটা ঢাকা বিশ্ববিদ্যালয়, ডাকসু নির্বাচন নিয়ে অনাস্থার সুযোগ নেই

২১ জানুয়ারি ২০১৯, ১২:০২ AM
ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনে অনাস্থার জায়গা নেই উল্লেখ করে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের সুন্দর একটা ব্যবস্থাপনা আছে। এখানে শিক্ষকদের বিভিন্ন কমিটির নিয়মিত নির্বাচন হচ্ছে। এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ আনতে পারেনি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়; তাই ডাকসু নির্বাচন নিয়েও কারো অনাস্থা বা শঙ্কার কোন কারণ নেই।

সোমবার ডাকসু নির্বাচন নিয়ে উপাচার্যের বাসভবনে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যদের সাথে করা এক মতবিনিময় সভায় উপাচার্য এ মন্তব্য করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রায় ৫০ জন সাংবাদিক, ডাকসু নির্বাচনের চীফ রিটার্নিং অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানীসহ সহকারী প্রক্টরগণ উপস্থিত ছিলেন।

উপাচার্যের সঙ্গে বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা

বিভিন্ন ছাত্র সংগঠনের শঙ্কা ও অনাস্থার বিষয়গুলো সাংবাদিক সমিতির সদস্যরা উপাচার্যের কাছে উপস্থাপন করলে ঢাবি উপাচার্য বলেন, দীর্ঘদিন ধরে ডাকসু নির্বাচন না থাকায় এখানে একটা শূণ্যতা তৈরি হয়েছে। আমাদের অনেক কিছুই আবার নতুন করে ভাবতে হচ্ছে। আমাদের অনেক কাছেই ভুল থাকতে পারে। তবে এই নির্বাচন যখন একাডেমিক সিডিউলে চলে আসবে; তখন অনেক কাজই সহজ হয়ে যাবে।

অধ্যাপক আখতারুজ্জামান বলেন, নির্বাচনে কেউ যেন কারো অধিকার ক্ষুন্ন করতে না পারে; সেজন্য আমরা ব্যবস্থা নেব। এসময় উপাচার্য গঠনতন্ত্র সংশোধন নিয়ে সাংবাদিকদের থেকে পরামর্শ নেন। সাংবাদিকরা প্রথম বর্ষের শিক্ষার্থীদের হলের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

রাবিতে সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে তদন্…
  • ২৭ আগস্ট ২০২৬
ময়মনসিংহ মেডিকলে ডেঙ্গুতে আক্রান্ত নারীর মৃত্যু 
  • ২৭ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে শেবাগ ও দ্রাবিড়…
  • ২৭ আগস্ট ২০২৬
১৪ হাজার ৪০০ এসআই-সার্জেন্ট-কনস্টেবল নিয়োগ দেবে সরকার
  • ২৭ আগস্ট ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ ড. মো. খসরুল আলম
  • ২৭ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যাকাণ্ড মামলায় খলনায়ক ডনের ৫ দিনের রিমান্ড মঞ…
  • ২৭ আগস্ট ২০২৬