ডাকসু নির্বাচন

আওয়ামীপন্থী আরো ৫ রিটার্নিং কর্মকর্তা নিয়োগ

১৯ জানুয়ারি ২০১৯, ০১:৫৪ PM
ডাকসু ভবন

ডাকসু ভবন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র-সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে আরো ৫ রিটার্নিং অফিসার নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ পরিচালক মাহমুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন। নিয়োগপ্রাপ্তরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। 

তবে অভিযোগ উঠেছে, এর আগে নির্বাচিত চীফ রিটার্নিং অফিসার ও উপদেষ্টা পরিষদের মত সদ্য নিয়োগপ্রাপ্তরা আওয়ামীপন্থী নীল দলের রাজনীতিতে সরাসরি জড়িত। বিভিন্ন সময়ে বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে ভূমিকা পালন করতে দেখা গেছে তাদের। বিশ্ববিদ্যালয়ের অন্তত তিনটি সূত্রের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

পাঁচজন রিটার্নিং অফিসার হলেন- মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম, গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অমল কৃষ্ণ হালদার, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আবদুল বাছির এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।

আরো পড়ুন: ডাকসু নির্বাচন: উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগের ১৩, বিএনপির ২

এর আগে উপাচার্য মো. আখতারুজ্জামান ইতোপূর্বে কেন্দ্রীয় ছাত্র-সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন পরিচালনার লক্ষ্যে অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমানকে চীফ রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেন; যিনি ২০০১ সালে আওয়ামী লীগের শেষ সময়ে শহীদ সার্জেন্ট জহরুল হলের প্রভোস্ট ছিলেন।

ওই সময় নির্বাচন উপলক্ষ্যে ১৫ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদও গঠন করা হয়। ১৫ সদস্যের এই কমিটিতে স্থান পাওয়াদের অধিকাংশই ক্ষমতাসীন দলের সমর্থক বলে অভিযোগ পাওয়া গেছে। তথ্যমতে, কমিটির ১৫ সদস্যের ১৩ জনই আওয়ামীপন্থী নীলর দলের সদস্য। বাকী দুই জন বিএনপিপন্থী সাদা দলের সদস্য।  অন্যদিকে স্থান হয়নি বামপন্থী রাজনীতির মতাদর্শী কোনো শিক্ষকের। দলীয় বিবেচনায় এসব কমিটি গঠিত হচ্ছে অভিযোগ এনে ডাকসু নির্বাচনে অবাধ ও স্বচ্ছতার প্রশ্নে আশংকা প্রকাশ করেছেন অনেকে।

জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা ও উপদেষ্টা পরিষদের অধিকাংশই নীল দলের শিক্ষক। ধারণা ছিল, সাদা দল থেকে শিক্ষক চাওয়া হবে; তার ভিত্তিতে এই কমিটিগুলো গঠন হবে। কিন্তু তা হচ্ছে না।’ অধ্যাপক ওবায়দুলের ভাষ্য, ডাকসু নির্বাচনের জন্য সবচেয়ে বেশি জরুরি সহাবস্থান নিশ্চিত করা। কিন্তু নতুন এই কমিটির নিয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচনের শুরুতেই একটি বৈষম্যমূলক আচরণ করলো।’

প্রসঙ্গত, ডাকসু ও হল সংসদ গঠনতন্ত্রের ৮(ই) ধারা অনুযায়ী ডাকসু নির্বাচনের পরিচালনার জন্য রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া হয়।

রাবিতে সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করেছে তদন্…
  • ২৭ আগস্ট ২০২৬
ময়মনসিংহ মেডিকলে ডেঙ্গুতে আক্রান্ত নারীর মৃত্যু 
  • ২৭ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে শেবাগ ও দ্রাবিড়…
  • ২৭ আগস্ট ২০২৬
১৪ হাজার ৪০০ এসআই-সার্জেন্ট-কনস্টেবল নিয়োগ দেবে সরকার
  • ২৭ আগস্ট ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের নতুন কোষাধ্যক্ষ ড. মো. খসরুল আলম
  • ২৭ আগস্ট ২০২৬
সালমান শাহ হত্যাকাণ্ড মামলায় খলনায়ক ডনের ৫ দিনের রিমান্ড মঞ…
  • ২৭ আগস্ট ২০২৬