ঢাবি ক্যাম্পাসে নির্বাচনী গ্রাফিতি

আচরণ লঙ্ঘনকারীদের শাস্তি দাবি ছাত্র ইউনিয়নের

২১ ডিসেম্বর ২০১৮, ০৭:৩০ PM

© সাম্প্রতিক ছবি

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রলীগের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের রোকেয়া হল থেকে ভিসি বাসভবন পর্যন্ত দেয়ালে নৌকার পক্ষে ভোট এবং সরকারের উন্নয়ন নিয়ে গ্রাফিতি এঁকেছে ছাত্রলীগ।

বিষয়টি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলে অভিযোগ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন। একই সঙ্গে সংগঠনের নেতারা এ ধরণের কর্মকান্ডে জড়িতদের শাস্তি এবং বিশ্ববিদ্যালয়ের সম্পদ নির্বাচনী প্রচার কাজে ব্যবহার বন্ধ করার দাবি জানায়।

শুক্রবার ঢাবি শাখা সভাপতি ফয়েজ উল্লাহ্ ও সাধারণ সম্পাদক রাজীব দাস স্বাক্ষরিত এক যৌথ সংবাদ বিবৃতিতে এই বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, ‘নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮-এর বিধি ৯(ক) ও খ অনুযায়ী, দেয়ালে কোনো প্রকার নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। কোনো কালি বা রং দ্বারা বা অন্য কোনোভাবে দেয়াল ছাড়াও কোনো দালানে নির্বাচনী প্রচারণামূলক কোনো লেখা বা আঁকা যাবে না। কিন্তু আচরণবিধি লঙ্ঘন করে বিশ্ববিদ্যালয়ের দেয়ালে নির্বাচনী প্রচারকাজে ব্যবহার করে শাসকগোষ্ঠী তাদের ক্ষমতার চর্চা ধরে রাখতে চাইছে।’

বিবৃতিতে আরও বলা হয়,  ১৬ ডিসেম্বর তারিখে ছাত্র ইউনিয়ন ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানীকে অবহিত করেন। যদিও তিনি এ বিষয়ে কোন পদক্ষেপ নেননি। এর আগে গত ১৮ ডিসেম্বর মহাজোট প্রার্থী রাশেদ খান মেনন ঢাবির টিএসসিতে নির্বাচনী প্রচারণায় আসলেও সেখানে ঢাবি ভিসি মো. আখতারুজ্জামান এবং প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ সামাদেও সঙ্গে দেখা করেন বলেও অভিযোগ করেন সংগঠনটি।

বিবৃতিতে তারা অনতিবিলম্বে ঢাবিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে এরকম সকল দেয়াললিখন/গ্রাফিতি মুছে দেয়া, আচরণ লঙ্ঘনকারীদেরকে শাস্তি দেয়া এবং বিশ্ববিদ্যালয়ের সম্পদ নির্বাচনী প্রচার কাজে ব্যবহার বন্ধ করার দাবি জানান।

এ বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, ঢাবির কোন দেয়ালে কোনকিছু আকাঁর কোন অনুমতি নেই। যারা নির্বাচনী গ্রাফিতি একেঁছে সে বিষয়েও আমার কিছু করার নেই। তিনি বিশ্ববিদ্যালয়ের সম্পদ নষ্ট করে সকল সংগঠনকে দেয়াল লিখন বা চিত্র আকাঁ থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন।

বিএমইউর অনকোলজি বিভাগে বৈজ্ঞানিক প্রবন্ধ ও অ্যাবস্ট্রাক্ট ল…
  • ২৭ আগস্ট ২০২৬
মির্জা ফখরুল রাষ্ট্রপতি, সংসদে সংসদ নেতার পাশের আসনে সালাহউ…
  • ২৭ আগস্ট ২০২৬
টেলিটক বাংলাদেশ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ১৫ স…
  • ২৭ আগস্ট ২০২৬
‎জাবি অধ্যাপকের কক্ষে সাড়ে ৫ ফুটের সাপ, পরে যা হলো
  • ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশকে টপকাতে পারল না ভারত, ফাইনালে উঠতে কী করণীয়?
  • ২৭ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি: গুরুত্বপূর্ণ চার সমস্যা শনাক্ত করল মাউশি
  • ২৭ আগস্ট ২০২৬