বাঁধন ঢাবি জোনের সভাপতি আহসান সম্পাদক শরমিলা

১৯ ডিসেম্বর ২০১৮, ০১:০৪ PM
সভাপতি ও সাধারণ সম্পাদক

সভাপতি ও সাধারণ সম্পাদক © ফেসবুক থেকে নেয়া।

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জোনের ২০১৯ কার্যকরী পরিষদের সভাপতি আহসান উল্যাহ পাঠান ও সাধারণ সম্পাদক শরমিলা ইয়াসমীন দীনা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আয়োজিত বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। উপাচার্য বাঁধনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং নতুন দায়িত্ব প্রাপ্ত কমিটির সদস্যদের অভিনন্দন জানান। 

বাঁধন ঢাবি জোনের সভাপতি মো. সোহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মুন্সী এম হাবিবুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাঁধন ঢাবি জোনের সাধারণ সম্পাদক মো. হাসান শাহরিয়ার।

আহসান উল্যাহ পাঠান বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। তিনি বাঁধনের কবি জসীম উদ্দীন হলে ইউনিটের সাধারণ সম্পাদক ছিলেন। আর মনোবিজ্ঞানের ছাত্রী শরমিলা ইয়াসমীন দীনা বাঁধন শামসুন নাহার হল ইউনিটের সভাপতির দায়িত্ব পালন করেন। 

রেডিয়েশন অনকোলজি সোসাইটির নতুন আহ্বায়ক কমিটি
  • ২৭ আগস্ট ২০২৬
শিক্ষকরা পুনরায় বদলি আবেদনের সময় পেলেন দুইদিন
  • ২৭ আগস্ট ২০২৬
চ্যাম্পিয়ন্স লিগ ড্রয়ে কোন পটে কোন দল
  • ২৭ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের সময় বৃদ্ধির নতুন বিজ্ঞপ্তি দেখুন এখা…
  • ২৭ আগস্ট ২০২৬
২৫২ দলকে পেছনে ফেলে ‘ই-আইকন’ প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি দ…
  • ২৭ আগস্ট ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনের তফসিল কবে, জানাল ইসি 
  • ২৭ আগস্ট ২০২৬