রেডিয়েশন অনকোলজি সোসাইটির নতুন আহ্বায়ক কমিটি

২৭ আগস্ট ২০২৬, ০৭:৩৮ PM
সোসাইটি অব রেডিয়েশন অনকোলজির নেতৃবৃন্দ

সোসাইটি অব রেডিয়েশন অনকোলজির নেতৃবৃন্দ © সংগৃহীত

রেডিয়েশন অনকোলজি বিশেষজ্ঞদের পেশাজীবী সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি অব রেডিয়েশন অনকোলজি’র (বিএসআরও) নতুন কমিটি গঠিত হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

২১ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটিতে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তফা আজিজ সুমন।

কমিটির যুগ্ম আহ্বায়কদের মধ্যে রয়েছেন—সিলেটের নর্থ ইস্ট ক্যান্সার হাসপাতালের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোখলেস উদ্দিন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন এবং ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. কামাল উদ্দিন, অধ্যাপক ডা. আলীয়া শাহনাজ এবং জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের অধ্যাপক ডা. শাহিদা আলম।

কমিটির সদস্যরা হলেন—অধ্যাপক ডা. কাজী মনজুর কাদের, অধ্যাপক ডা. এহতেশামুল হক, ডা. রশীদ উন নবী, অধ্যাপক ডা. মো. নাজির উদ্দিন মোল্লা, অধ্যাপক ডা. মোহাম্মদ সাঈদ হোসেন, অধ্যাপক ডা. অসীম কুমার ঘোষ, অধ্যাপক ডা. আসমা সিদ্দিকা, অধ্যাপক ডা. মো. সাজ্জাদ মো. ইউসুফ, অধ্যাপক ডা. মো. তৌফিক হাসান ফিরোজ জয়, ডা. মোহাম্মদ আলী আসগর চৌধুরী, ডা. এ টি এম সাজ্জাদ হোসেন, ডা. মোহাম্মদ মাহবুব আহসান রনি, ডা. আরমান রেজা চৌধুরী এবং লেফট্যানেন্ট কর্নেল ডা. এস এম রোকনুজ্জামান।

রেডিয়েশন অনকোলজি সোসাইটির এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ৪ আগস্ট জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সাধারণ সভায় সকল সাধারণ সদস্যের সিদ্ধান্ত মোতাবেক এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী তিন মাসের মধ্যে সোসাইটির পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করবে।

সংসদে থেকে ওয়াকআউট করল বিরোধীদল
  • ২৭ আগস্ট ২০২৬
সাংবাদিক নেতা থেকে বাসসের শীর্ষ ব্যবস্থাপনায় কাদের গনি
  • ২৭ আগস্ট ২০২৬
এক হাসপাতালের পিকআপভর্তি সরকারি ওষুধ নদীতে ফেলার সময় চালক আ…
  • ২৭ আগস্ট ২০২৬
প্রেম ও রোমান্সনির্ভর নাটক-সিনেমা বন্ধে আইনি নোটিশ 
  • ২৭ আগস্ট ২০২৬
প্রেমের বিয়ের ৪ মাস পর ট্রেনের নিচে মুমু, খাতায় লিখে গেলেন …
  • ২৭ আগস্ট ২০২৬
রেডিয়েশন অনকোলজি সোসাইটির নতুন আহ্বায়ক কমিটি
  • ২৭ আগস্ট ২০২৬