মুক্তিপণ দাবি করা ঢাবির দুই ছাত্রলীগ কর্মীকে ছেড়ে দেয় প্রশাসন

১৫ ডিসেম্বর ২০১৮, ০৯:৫৮ AM

© লোগো

বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে দুজনকে আটকে মুক্তিপণ দাবি করে ছাত্রলীগের কয়েকজন কর্মী। এ ঘটনায় অভিযুক্ত আখতারুজ্জামান ও রাজিউর রহমান নামের দুই ছাত্রলীগ কর্মীকে ছেড়ে দিয়েছে পুলিশ। শুক্রবার দুপুর একটায় অভিযুক্তদের ছেড়ে দেয়া হয়। ভুক্তভোগীরা কোনো অভিযোগ না করায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানায় শাহবাগ থানা ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

অভিযুক্ত দুই ছাত্রলীগ কর্মী হলেন- ঢাবির পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের ছাত্র ও শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের বিদায়ী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আখতারুজ্জামান এবং সংগীত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রাজিউর রহমান। 

ঘটনার পর অভিযুক্ত দুজনের সঙ্গে ভুক্তভোগী রিয়াজ ও সিফাতকেও শাহবাগ থানায় পাঠায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। দুই পক্ষকেই পুলিশ জিজ্ঞাসাবাদ করে। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীরা অভিযুক্তদের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। এদিকে অভিযোগ অস্বীকার করার বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী সাইফুদ্দিন সিফাত জানান, ‘ভয়ে আমরা অভিযোগ অস্বীকার করেছি। কারণ থানার বাইরে তখন অনেক ছাত্রলীগ কর্মী ছিলেন।’

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বলেন, ‘ভুক্তভোগী ও অভিযুক্ত দুই পক্ষকেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীরা কোনো অভিযোগ করেননি। তাই অভিযুক্ত দুজনকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কাছে হস্তান্তর করা হয়।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘দুই পক্ষকেই থানায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পুলিশ তদন্ত করে অভিযোগের কোনো সত্যতা পায়নি। অভিযোগ ছাড়া তো কাউকে থানায় রাখা যায় না।’

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় দুজনকে আটকে মুক্তিপণ দাবি করে শাখা ছাত্রলীগের কয়েকজন কর্মী। বৃহস্পতিবার সন্ধ্যায় আখতারুজ্জামান ও রাজিউর রহমানের নেতৃত্বে ভুক্তভোগী রিয়াজ ও সিফাতকে আটক করে ছাত্রলীগ কর্মীরা। আটকৃতদের বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের একটি কক্ষে নিয়ে মারধর করে। এরপর তাদের পরিবারের কাছে মুঠোফোনে এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়৷ 

ঘটনার সত্যতার প্রমাণ পাওয়ায় তখন অভিযুক্ত দুই ছাত্রলীগ কর্মী আখতারুজ্জামান ও রাজিউর রহমানকে প্রক্টরিয়াল টিমের মাধ্যমে শাহবাগ থানায় সোপর্দ করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

বিএমইউর অনকোলজি বিভাগে বৈজ্ঞানিক প্রবন্ধ ও অ্যাবস্ট্রাক্ট ল…
  • ২৭ আগস্ট ২০২৬
মির্জা ফখরুল রাষ্ট্রপতি, সংসদে সংসদ নেতার পাশের আসনে সালাহউ…
  • ২৭ আগস্ট ২০২৬
টেলিটক বাংলাদেশ লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন ১৫ স…
  • ২৭ আগস্ট ২০২৬
‎জাবি অধ্যাপকের কক্ষে সাড়ে ৫ ফুটের সাপ, পরে যা হলো
  • ২৭ আগস্ট ২০২৬
বাংলাদেশকে টপকাতে পারল না ভারত, ফাইনালে উঠতে কী করণীয়?
  • ২৭ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি: গুরুত্বপূর্ণ চার সমস্যা শনাক্ত করল মাউশি
  • ২৭ আগস্ট ২০২৬