ঢাবি উপাচার্য
© ফাইল ফটো
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশে নতুন দল-উপদল ও গোষ্ঠী তৈরি হয়েছে। তাদের মধ্যে যুদ্ধাপরাধী, মানবতাবিরোধী অপরাধীদের ছত্রচ্ছায়ায় লালিত-পালিত কিছু মানুষ রয়েছে ৷ নতুন মাত্রা ও নতুন পরিচয়ে তাদের আত্মপ্রকাশ ঘটা শুরু হয়েছে। এরা পুরোনো মদ, আবির্ভূত হয়েছে নতুন বোতলে। দল-উপদল ও গোষ্ঠীতে বিভক্ত হয়ে তারা বিজয়ের এই মাসকে কলঙ্কিত করছে।
আজ শুক্রবার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে আখতারুজ্জামান এসব কথা বলেন৷ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়৷
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামানের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ, শহীদ অধ্যাপক গিয়াসউদ্দীন আহমদের বোন সাজেদা বানু, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক অধ্যাপক তাজিন আজিজ চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।