ঢাবির সঙ্গে কুনমিং ইউনিভার্সিটির সমঝোতা স্মারক

১০ ডিসেম্বর ২০১৮, ০১:৩৭ PM
ঢাবির সঙ্গে কুনমিং ইউনিভার্সিটির সমঝোতা স্মারক বিনিময়

ঢাবির সঙ্গে কুনমিং ইউনিভার্সিটির সমঝোতা স্মারক বিনিময় © টিডিসি ফটো

শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সঙ্গে চীনের কুনমিং ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র আজ সোমবার এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন এবং কুনমিং ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র ভাইস প্রেসিডেন্ট ই ঝিয়ানহং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

উপাচার্য লাউঞ্জে আয়োজিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন ড. লাফিফা জামাল, কুনমিং ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র অধ্যাপক পেং ঝিয়ানলিং, অধ্যাপক শেন লিং, অধ্যাপক হি ইয়ান, অধ্যাপক ওয়াং ঝিয়ানসহ ঢাবির অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

এই সমঝোতা স্মারকের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের কুনমিং ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি যৌথভাবে গবেষণা কার্যক্রম এবং স্বল্প-মেয়াদী শিক্ষার্থী-ক্যাম্প পরিচালনা করবে। এছাড়া উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক বিনিময় করা হবে বলে জানানো হয়।

 

রেডিয়েশন অনকোলজি সোসাইটির নতুন আহ্বায়ক কমিটি
  • ২৭ আগস্ট ২০২৬
শিক্ষকরা পুনরায় বদলি আবেদনের সময় পেলেন দুইদিন
  • ২৭ আগস্ট ২০২৬
চ্যাম্পিয়ন্স লিগ ড্রয়ে কোন পটে কোন দল
  • ২৭ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের সময় বৃদ্ধির নতুন বিজ্ঞপ্তি দেখুন এখা…
  • ২৭ আগস্ট ২০২৬
২৫২ দলকে পেছনে ফেলে ‘ই-আইকন’ প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি দ…
  • ২৭ আগস্ট ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনের তফসিল কবে, জানাল ইসি 
  • ২৭ আগস্ট ২০২৬