ঢাবি শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী লীগ ১৪, বিএনপি ১

০৪ ডিসেম্বর ২০১৮, ০৪:৫৪ PM

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪টি পদে জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের প্যানেল নীল দল। সমিতির কার্যনির্বাহী কমিটির ১৫ পদের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে বিএনপি সমর্থিত সাদা দল। 

আজ মঙ্গলবার বিকালে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. তোফায়েল আহমেদ। এর আগে সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

শিক্ষক সমিতির সভাপতি পদে নির্বাচিত হলেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মাকসুদ কামাল, সহ-সভাপতি পদে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জীববিজ্ঞান অনুষদের ডিন মো. ইমদাদুল হক, সাধারণ সম্পাদক পদে ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে ইংরেজি বিভাগের অধ্যাপক তাজিন আজিজ চৌধুরী, কোষাধ্যক্ষ পদে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ।

সভাপতি অধ্যাপক মাকসুদ কামাল (বামে) এবং সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম

 

সদস্য পদে বিজয়ী হয়েছেন গণিত বিভাগের অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, সমাজবিজ্ঞান বিভাগের জিনাত হুদা, চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন, লেদার টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিউটিটের পরিচালক অধ্যাপক মো. আফতাব আলী শেখ, ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক মো. জিয়াউর রহমান, খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিম, অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক সাবিতা রিজওয়ানা রহমান ও বাংলা বিভাগের অধ্যাপক সৌমিত্র শেখর দে।

নির্বাচনে নীল প্যানেল থেকে একমাত্র পরাজিত প্রার্থী ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার। আর সাদা প্যানেল থেকে একমাত্র জয়ী প্রার্থী কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক হাসানুজ্জামান। 

শিক্ষক সমিতি নির্বাচনের চূড়ান্ত ফলাফলের তালিকা 

 

রেডিয়েশন অনকোলজি সোসাইটির নতুন আহ্বায়ক কমিটি
  • ২৭ আগস্ট ২০২৬
শিক্ষকরা পুনরায় বদলি আবেদনের সময় পেলেন দুইদিন
  • ২৭ আগস্ট ২০২৬
চ্যাম্পিয়ন্স লিগ ড্রয়ে কোন পটে কোন দল
  • ২৭ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের সময় বৃদ্ধির নতুন বিজ্ঞপ্তি দেখুন এখা…
  • ২৭ আগস্ট ২০২৬
২৫২ দলকে পেছনে ফেলে ‘ই-আইকন’ প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি দ…
  • ২৭ আগস্ট ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনের তফসিল কবে, জানাল ইসি 
  • ২৭ আগস্ট ২০২৬