ফল প্রকাশের দাবিতে ৭ কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

০২ ডিসেম্বর ২০১৮, ০৭:৪২ PM
জাতীয় প্রেস ক্লাবের সামনে ৭ কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন

জাতীয় প্রেস ক্লাবের সামনে ৭ কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ৭ কলেজ শিক্ষার্থীরা ২০১৫ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স (৩য় বর্ষ) পরীক্ষার ফল প্রকাশের দাবি জানিয়েছেন। রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এ দাবি জানান।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, ডিগ্রি ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ইতিহাসের সবচেয়ে অবহেলিত। কারণ ৩ বছরের কোর্স ৬ বছরেও শেষ হয়নি। ডিগ্রি তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে প্রায় ১ বছর আগে, অথচ আজও ফল প্রকাশ হয়নি।

এভাবে সেশনজটে চাকরির বয়স পার হয়ে যাচ্ছে। তাই শিগগিরই জাতীয় নির্বাচনের আগে ঢাবির অধিভুক্ত সরকারি ৭ কলেজের ডিগ্রি ২০১২-১৩ শিক্ষাবর্ষের ফলাফল প্রকাশের দাবি জানান শিক্ষার্থীরা। একই সঙ্গে তারা সেশনজটমুক্ত শিক্ষা ব্যবস্থা চালুর দাবি জানান মানববন্ধন থেকে।

 

ট্যাগ: সাত কলেজ
রেডিয়েশন অনকোলজি সোসাইটির নতুন আহ্বায়ক কমিটি
  • ২৭ আগস্ট ২০২৬
শিক্ষকরা পুনরায় বদলি আবেদনের সময় পেলেন দুইদিন
  • ২৭ আগস্ট ২০২৬
চ্যাম্পিয়ন্স লিগ ড্রয়ে কোন পটে কোন দল
  • ২৭ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি আবেদনের সময় বৃদ্ধির নতুন বিজ্ঞপ্তি দেখুন এখা…
  • ২৭ আগস্ট ২০২৬
২৫২ দলকে পেছনে ফেলে ‘ই-আইকন’ প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি দ…
  • ২৭ আগস্ট ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনের তফসিল কবে, জানাল ইসি 
  • ২৭ আগস্ট ২০২৬