ঢাকা বিশ্ববিদ্যালয়

আবাসিক হলে মাদক সেবন: ছাত্রলীগের দুই নেতাসহ আটক ৩

৩০ অক্টোবর ২০১৮, ০৮:৪৫ PM
কবি জসীম উদ্দিন হল থেকে আটককৃতদের পুলিশ নিয়ে যাচ্ছে

কবি জসীম উদ্দিন হল থেকে আটককৃতদের পুলিশ নিয়ে যাচ্ছে © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দিন হলের একটি রুম থেকে মাদক সেবনের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা ও এক কর্মচারীকে প্রশাসনের সহযোগিতায় অাটক করেছে পুলিশ।

ওই সময় ওই রুম থেকে মদের বোতলও উদ্ধার করা হয়। এ রুমটি কেন্দ্রীয় ছাত্রলীগের সদ্য সাবেক কমিটির সাংগঠনিক সম্পাদক আশিকুল পাঠান সেতুর।

মঙ্গলবার রাত সাড়ে ৭টায় হলের ৩২১ নম্বর কক্ষে পুলিশ এ অভিযান চালায়।

আটককৃতরা হলেন- সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ও দর্শন বিভাগের ছাত্র শাহরিয়ার মাহমুদ রাজু, হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রমজান অালী ও স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের কর্মচারী সুমন দে লাল।

জানা যায়, সম্প্রতি ঢাকাসহ বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠানকেন্দ্রিক মাদক ব্যবসায়ীদের একটি তালিকা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই তালিকায় ছাত্রলীগ নেতা সেতুর নামও রয়েছে। যা নিয়ে একটি জাতীয় দৈনিক পত্রিকায় ‘ছাত্রলীগের নেতাদের মাদক ব্যবসা’ শীর্ষক একটি সংবাদও প্রকাশিত হয়েছিল। 

সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অাশিকুল পাঠান সেতু

অভিযোগ রয়েছে, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা শাহরিয়ার মাহমুদ রাজু ও হল ছাত্রলীগের সহ-সভাপতি রমজান অালী হলে ওই কক্ষে দীর্ঘদিন ধরে ইয়াবা এবং গাজা সেবন করে আসছে। আর তারা ক্যাম্পাসে কর্মচারী সুমন দে লালের সাথে মাদক বিক্রির একটি সিন্ডিকেটও গড়ে তুলেছে। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার হল প্রশাসন ওই রুমে অবস্থানকারী কর্মচারীসহ ৩ জনকে অাটক করে। 

উল্লেখ্য, কর্মচারী সুমন দে লালকে ২০১৭ সালে মাদক বিক্রর অভিযোগে অারও একবার অাটক করা হয়েছিলো৷

এ বিষয়ে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রহমত উল্লাহ সাংবাদিকদের বলেন, ‘অামরা অাজকে যাদের অাটক করেছি এদের ছাত্রত্ব শেষ৷ এদের বিরুদ্ধে মাদক বিক্রি এবং মাদক রাখার অভিযোগ রয়েছে৷ অভিযানের খবর টের পেয়ে জানালা দিয়ে কিছু মাদক ফেলেও দেয় তারা৷ অামরা এ ব্যাপারে কোনো ছাড় দিবনা৷ এছাড়া হলে মাদক নির্মূলে নিয়মিত অভিযান চলানো হবে।’

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট ৩৭ ঘণ্টায়ও স্বাভাবিক হয়নি
  • ২৯ আগস্ট ২০২৬
চাঁপাইনবাবগঞ্জের একটি বিদ্যালয় এমপিওভুক্তির উদ্যোগ
  • ২৯ আগস্ট ২০২৬
হোটেলে ১২ লাখ টাকা বকেয়ার প্রমাণ মেলেনি, সেই শাহরিয়ারকে দলে…
  • ২৯ আগস্ট ২০২৬
নেপাল বন্যায় সেই বাড়িটির বারান্দায় আটকা পড়াদের শেষ পর্যন্ত …
  • ২৯ আগস্ট ২০২৬
দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা সরকার…
  • ২৯ আগস্ট ২০২৬
চাঁপাইনবাবগঞ্জের দুই শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
  • ২৯ আগস্ট ২০২৬