চাঁপাইনবাবগঞ্জের একটি বিদ্যালয় এমপিওভুক্তির উদ্যোগ

২৯ আগস্ট ২০২৬, ০৯:৪৯ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৬, ১০:১৭ PM
সরকারি লোগো

সরকারি লোগো © ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় অবস্থিত জালমাছমারী প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য প্রতিষ্ঠানটির এমপিওভুক্তির আবেদনপত্র সমাজকল্যাণ মন্ত্রণালয়ে অগ্রায়ন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়। চিঠিতে স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন।

চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক) ড. মো. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত জালমাছমারী প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্ত করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য আবেদনপত্রটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ে অগ্রায়ন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ উদ্যোগে শিবগঞ্জের প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হলে শিক্ষক-কর্মচারীদের সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত হওয়ার পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

হারানো পাসপোর্ট নিয়ে নতুন নির্দেশনা সরকারের
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসার ভেতরে ‘ছাত্রী’র সঙ্গে অন্তরঙ্গ হওয়ার চেষ্টা শিক্ষ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-কর্মচারী নি…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‘রূপা কোথায়, জানি না’—বোনকে ফিরে পেতে খুবি শিক্ষার্থীর আকুতি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আঁচল ফাউন্ডেশনের উদ্যোগে খাস ফুডের কর্মকর্তাদের মানসিক স্বা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
বদলে যেতে পারে আন্তর্জাতিক ক্রিকেটের সূচি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬