চাঁপাইনবাবগঞ্জের দুই শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ

২৯ আগস্ট ২০২৬, ০৯:২৯ PM
প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রধানমন্ত্রীর কার্যালয় © ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ জাতীয়করণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রতিষ্ঠান দুটি জাতীয়করণের সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সদস্য সচিব ও প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত একচিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক) ড. মো. সাইমুম পারভেজ শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতেই প্রতিষ্ঠান দুটির জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

চিঠিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে প্রতিষ্ঠান দুটি জাতীয়করণের বিষয়ে সম্ভাব্যতা যাচাই, পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

এ উদ্যোগকে শিবগঞ্জের শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। প্রতিষ্ঠান দুটি জাতীয়করণ হলে শিক্ষার সুযোগ সম্প্রসারণ, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সরকারি সুযোগ-সুবিধা বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৫ অক্টোবর ২০২৬
ইনচার্জ নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম, আবেদন ১৩ …
  • ১৫ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত গভীর ষড়…
  • ১৫ অক্টোবর ২০২৬
যশোর শিক্ষা বোর্ডের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠােনে ম্যানে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‎প্রকাশিত হলো স্যার এ. এফ. রহমান হল সংসদের বার্ষিক ম্যাগাজি…
  • ১৫ অক্টোবর ২০২৬
ডাকসু নেতা মুসাদ্দিকের প্রচেষ্টা, চুরি হওয়া মুঠোফোন ফিরে পে…
  • ১৫ অক্টোবর ২০২৬