ঢাবিতে প্রশ্নফাঁস

আখতারের অনশনে ছাত্রলীগের সমর্থন

১৭ অক্টোবর ২০১৮, ০৯:৪৩ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে অনশনরত শিক্ষার্থী আখতার হোসেনকে সমর্থন জানিয়েছে ছাত্রলীগ। বুধবার রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন রাজু ভাস্কর্যে আখতারের সঙ্গে দেখা করতে গিয়ে অনশন কর্মসূচীতে সমর্থনের কথা জানান। 

বুধবার রাত সাড়ে ৮ টার দিকে রাজু ভাষ্কর্যে অনশনরত আখতারের সাথে দেখা করতে আসেন গোলাম রাব্বানী। এসময় রাব্বানী আখতারের শারীরীক অবস্থার খোজ খবর নেয়ার পাশাপাশি তাকে যে কোন ধরণের সহযোগীতা করারও আশ্বাস দেন। এসময় তিনি বলেন, ছাত্রলীগ সবসময় ন্যায়ের পাশে থাকবে তাতে কেউ যদি বিব্রত হয় তাতে কোন কিছু আসে যায় না। 

saddam Untitled-1 copy

এরপর রাত সোয়া নয়টার দিকে আখতারকে দেখতে যান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন। এ সময় তিনি অনশনরত শিক্ষার্থীর খোঁজ খবর নেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। সাদ্দাম হোসাইন বলেন, অনশনরত শিক্ষার্থীর সাথে আমরা নৈতিক একাত্মতা ঘোষণা করছি। আমরা চাই বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীও যেন জালিয়াতি করে ভর্তি হতে না পারে৷ এখানে সবাই মেধার ভিত্তিতে ভর্তি হবে। আমরা চাই এ সমস্যার সমাধান হোক। আমরা আলাপ আলোচনার মাধ্যমে এ বিষয়ে আমাদের অবস্থান জানাবো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় নেওয়ার দাবিতে গতকাল মঙ্গলবার থেকে আমরণ অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের আখতার হোসেন। গতকাল একাই অনশন শুরু করলেও কর্মসূচীর দ্বিতীয় দিনে আখতারের সঙ্গে বিভিন্ন বিভােগের শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নেন। সংহতি জানাতে এসেছেন কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয়া প্ল্যাটফর্ম  বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারাও। 

বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন
  • ২৭ আগস্ট ২০২৬
রাত ২টা ৪০ মিনিটে বোনের নম্বারে ফোন করল কে?
  • ২৭ আগস্ট ২০২৬
ইউজিসির ফেইক অফিস আদেশ ছড়িয়ে বললেন, খালাস পেয়েছেন— কত বড় ব…
  • ২৭ আগস্ট ২০২৬
‘অন্যায়ের চিত্র’ কার্যালয়ে ‘অধ্যক্ষের’ কারখানা, বানানো হচ্ছ…
  • ২৭ আগস্ট ২০২৬
হবু স্ত্রীর খোঁজে পরপর ২ দিন বাসার সামনে গিয়েছিলেন অদিত, তখ…
  • ২৭ আগস্ট ২০২৬