প্রশ্নফাঁস

আখতারের পাশে সাধারণ শিক্ষার্থী ও কোটা আন্দোলনকারীরা

১৭ অক্টোবর ২০১৮, ০৬:৫৩ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় নেওয়ার দাবিতে গতকাল মঙ্গলবার থেকে আমরণ অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের আখতার হোসেন। গতকাল একাই অনশন শুরু করলেও কর্মসূচীর দ্বিতীয় দিনে আখতারের সঙ্গে বিভিন্ন বিভােগের শিক্ষার্থীরা আন্দোলনে অংশ নেন। সংহতি জানাতে এসেছেন কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেয়া প্ল্যাটফর্ম  বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারাও। 

বুধবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে এসে অংশন কর্মসূচীতে অংশ নেন।অনশনকারীর সমর্থনে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বলেন, বিশ্ববিদ্যালয় প্রশ্ন ফাঁস হয়েছে এটা প্রমাণিত। কিন্তু বিশ্ববিদ্যালয়ের উচিত ছিল এই পরীক্ষা বাতিল করা। কিন্তু তারা তা করেনি। আমরা চাই না অনৈতিকভাবে ভর্তি হওয়া কেউ এই বিশ্ববিদ্যালয়ে পড়ুক। তাই এই অনশনকারীর সমর্থনে এখানে বসেছি।

বিকাল চারটায়  বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা আখতারের সমর্থনে অনশনে যোগ দেন। এ সময় ফাঁস হওয়ায় অনুষ্ঠিত পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম, নুরুল হক নুর, ফারুক হাসান প্রমূখ।

কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম খান বলেন, প্রশাসন স্বীকার করার পরও কেন ‘ঘ’ ইউনিটের রেজাল্ট বাতিল করা হচ্ছে না। আমরা আখতারের অনশনকে সমর্থন জানাচ্ছি এবং প্রশাসন যদি ফলাফল বাতিল করে দ্রুত পরীক্ষা না নেয় তাহলে আমরা কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো।

এদিকে দাবি না মেনে নেয়া পর্যন্ত অনশন কর্মসূচী চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আখতার হোসেন। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমি উঠব না। যতক্ষন জ্ঞান থাকবে ততক্ষন আমি এখানে অবস্থান করব। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ তার সাথে যোগাযোগ করেনি বলে তিনি জানান।

শারিরীক অবস্থার কথা জানতে চাইলে তিনি বলেন, স্বাভাবিকভাবেই ২৪ ঘন্টার বেশি সময় পার হয়েছে, তাই শরীর কিছুটা ক্লান্ত লাগছে।

প্রসঙ্গত, গত শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনা ঘটে।  প্রমাণসাপেক্ষে শুক্রবার রাতেই প্রশ্নফাঁস চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রশ্নফাঁসের ঘটনা স্বীকার করে নিলেও নানা সমালোচনার মধ্যেই মঙ্গলবার বিকালে ‘ঘ’  ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। 

বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন
  • ২৭ আগস্ট ২০২৬
রাত ২টা ৪০ মিনিটে বোনের নম্বারে ফোন করল কে?
  • ২৭ আগস্ট ২০২৬
ইউজিসির ফেইক অফিস আদেশ ছড়িয়ে বললেন, খালাস পেয়েছেন— কত বড় ব…
  • ২৭ আগস্ট ২০২৬
‘অন্যায়ের চিত্র’ কার্যালয়ে ‘অধ্যক্ষের’ কারখানা, বানানো হচ্ছ…
  • ২৭ আগস্ট ২০২৬
হবু স্ত্রীর খোঁজে পরপর ২ দিন বাসার সামনে গিয়েছিলেন অদিত, তখ…
  • ২৭ আগস্ট ২০২৬