সাদেকা হালিমের পদত্যাগ দাবি প্রগতিশীল ছাত্রজোটের 

১৬ অক্টোবর ২০১৮, ০৮:১২ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিমের পদত্যাগ দাবি করেছে প্রগতিশীল ছাত্র জোট৷ অাজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ দাবী করা হয়৷ এই সময় ঘোষিত ফলাফল প্রত্যাহার করারও দাবী জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর সভাপতি উম্মে হাবীবা বেনজীর।  তিনি বলেন, প্রশ্ন ফাঁসের বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বীকার করলেও মেধার মূল্যয়ন করতে হলে এই পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়ার ব্যাপারে কোনো প্রশ্ন থাকতে পারেনা৷ এই পরীক্ষার ভিত্তিতে পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ায় মেধাবীরা বঞ্চিত হচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তবুও অাজ পরীক্ষার ফলাফল প্রকাশ করলেন৷ যা অামাদের কাছে ব্যাখ্যাতীত। এতে বিশ্ববিদ্যালয় সর্বোপরী শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলো।

এসময় তারা ৩টি দাবী পেশ করেন। ঘোষিত ফলাফল বাতিল, প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের গ্রেপ্তার ও বিচার এবং ঘ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাদেকা হালিমের পদত্যাগ। এসময় অাগামীকাল ১৭ অক্টোবর সন্ধ্যা ৬টায় রাজু ভাস্কর্য থেকে মশাল মিছিলের কর্মসূচী ঘোষণা করা হয়। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি সভাপতি সালমান সিদ্দিকী,ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজুল্লাহ প্রমুখ।

বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন
  • ২৭ আগস্ট ২০২৬
রাত ২টা ৪০ মিনিটে বোনের নম্বারে ফোন করল কে?
  • ২৭ আগস্ট ২০২৬
ইউজিসির ফেইক অফিস আদেশ ছড়িয়ে বললেন, খালাস পেয়েছেন— কত বড় ব…
  • ২৭ আগস্ট ২০২৬
‘অন্যায়ের চিত্র’ কার্যালয়ে ‘অধ্যক্ষের’ কারখানা, বানানো হচ্ছ…
  • ২৭ আগস্ট ২০২৬
হবু স্ত্রীর খোঁজে পরপর ২ দিন বাসার সামনে গিয়েছিলেন অদিত, তখ…
  • ২৭ আগস্ট ২০২৬