জাতীয় ঐক্য শুরুতেই ধাক্কা খেয়েছে : ওবায়দুল কাদের

১৬ অক্টোবর ২০১৮, ০৭:১২ PM

© টিডিসি ফটো

জাতীয় ঐক্য শুরুতেই ধাক্কা খেয়েছে, খেলা শুরু হতে না হতে ভাঙনের বাজনা বাজতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে শারদীয় দূর্গা উৎসব পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন৷

ওবায়দুল কাদের বলেন, তাদের উদ্দেশ্য পরিষ্কার নয়, তাদের উদ্দেশ্য ভালো নয়। যিনি নাম্বার ওয়ান তার উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া। কারন তিনি জানেন জনবিচ্ছিন্ন কেউ ক্ষমতায় অাসতে পারেনা৷ তাই তিনি বিএনপি জামায়াতের উপর ভর করেছেন।

তিনি আরো বলেন, অাওয়ামী লীগের নেতাকর্মীরা সবসময় অাপনাদের পাশে থাকবে। কেউ যদি এই শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে চায় তাহলে তাকে সমুচিত জবাব দেওয়া হবে। অাওয়ামীলীগ যে কোনো সংকটে যে কোনো পরিস্থিতিতে অাপনাদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকবে।

দেশ অাজ শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সাম্প্রদায়িক শক্তি, অশুভ শক্তি বিএনপির নেতৃত্বে ষড়যন্ত্র করছে। শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করতে চক্রান্ত শুরু হয়ে গিয়েছে। এই সাম্প্রদায়িক অশুভ শক্তিকে পরাজিত করতে অামাদের শপথ গ্রহণ করতে হবে।  

এই সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস,সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন প্রমুখ।

টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন
  • ২৭ আগস্ট ২০২৬
রাত ২টা ৪০ মিনিটে বোনের নম্বারে ফোন করল কে?
  • ২৭ আগস্ট ২০২৬