‘ঘ’ ইউনিটের পরীক্ষা বাতিলের দাবিতে আমরণ অনশন ঢাবি শিক্ষার্থীর

১৬ অক্টোবর ২০১৮, ০৫:৫৫ PM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় নেওয়ার দাবিতে আমরণ অনশন করছেন আখতার হোসেন নামে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী। তিনি ২০১৫-১৬ শিক্ষাবর্ষের জিয়া হলের ছাত্র।

বিশ্ববিদ্যালয়ের রাজু ভার্স্কযের পাদদেশে মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে অনশন শুরু করেন তিনি।

এসময় তার পেছনে কিছু প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল ‘যদি পরীক্ষা শুরুর এক মিনিট আগেও প্রশ্ন পাওয়া যায়, তবুও সেটা প্রশ্নফাঁস’ , ‘প্রশ্নপত্রের নিরাপত্তা চাই’, ‘ জালিয়াতদের বহিষ্কার চাই’, ‘হোতাদের বিচার চাই’, ‘ অনশন’, ‘প্রশ্নফাঁস!!!? না, মেধাবীদের গলায় ফাঁস এ দায় নেবে কে?’ সম্বলিত স্লোগান।

আখতার হোসেন বলেন, ‘আমি ‘ঘ’ ইউনিটের পরীক্ষা বাতিলের দাবিতে এখানে বসেছি। যে প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়েছে সেটা ফাঁস হওয়া প্রশ্ন। ফাঁস হওয়া প্রশ্নে আপনারা নতুন শিক্ষার্থী ভর্তি করাবেন, এটা আমি মেনে নিতে পারিনা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রব্বানী বলেন, ‘ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেওয়া এবং ফল প্রকাশ করা একাডেমিক কার্যক্রমের অংশ। গণতান্ত্রিক পরিবেশে সবাই দাবি পেশ করতে পারে, তবে কে, কী দাবি করছে তা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। ’

এর আগে গত ১২ অক্টোবর ঢাবির প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি পরীক্ষায় 'ঘ' ইউনিটে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। এরপর নতুন করে পরীক্ষা নেয়ার দাবি জানান বাম ছাত্র সংগঠনসহ কয়েকটি সংগঠন। প্রশ্নফাঁসের বিতর্কের মধ্যেই মঙ্গলবার ফলাফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

পরীক্ষা বাতিলের দাবিতে অনশনরত শিক্ষার্থী সম্পর্কে জানতে চাইলে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, 'ঘ' ইউনিটে হাজার হাজার শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। আমরাতো তাদের জীবন নিয়ে খেলা করতে পারিনা।

বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন
  • ২৭ আগস্ট ২০২৬
রাত ২টা ৪০ মিনিটে বোনের নম্বারে ফোন করল কে?
  • ২৭ আগস্ট ২০২৬
ইউজিসির ফেইক অফিস আদেশ ছড়িয়ে বললেন, খালাস পেয়েছেন— কত বড় ব…
  • ২৭ আগস্ট ২০২৬
‘অন্যায়ের চিত্র’ কার্যালয়ে ‘অধ্যক্ষের’ কারখানা, বানানো হচ্ছ…
  • ২৭ আগস্ট ২০২৬
হবু স্ত্রীর খোঁজে পরপর ২ দিন বাসার সামনে গিয়েছিলেন অদিত, তখ…
  • ২৭ আগস্ট ২০২৬