অভাবের তাড়নায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা

১৬ অক্টোবর ২০১৮, ১১:৩০ AM

জাকির হোসেন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। রংপুরের পীরগঞ্জের কুমেদপুর ইউনিয়নের বগেরবাড়ী গ্রামের দরিদ্র কৃষক মোস্তাফিজার রহমান বুদার ৩য় সন্তান জাকির। পারিবারিক অভাব-অনটনই আত্মহত্যার মূল কারণ বলে মনে করছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পারিবারিক অভাব-অনটনের কারণে সৃষ্ট বিভিন্ন সমস্যা নিয়ে রবিবার রাতে বাবা-মায়ের সাথে কথা কাটাকাটি হয় জাকির হোসেনের। পরদিন সোমবার ভোরে নিজ শয়ন কক্ষে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

ভেণ্ডাবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, জাকির হোসেনের ডায়রীতে একটি সুইসাইড নোট পাওয়া গেছে, যাতে লিখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। তবে সংসারে অভাব-অনটন তার আত্মহত্যার মূল কারণ বলে মনে করা হচ্ছে।’

এ ঘটনায় নিহতের বড় ভাই মমিনুর রহমান বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন।

বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন
  • ২৭ আগস্ট ২০২৬
রাত ২টা ৪০ মিনিটে বোনের নম্বারে ফোন করল কে?
  • ২৭ আগস্ট ২০২৬
ইউজিসির ফেইক অফিস আদেশ ছড়িয়ে বললেন, খালাস পেয়েছেন— কত বড় ব…
  • ২৭ আগস্ট ২০২৬
‘অন্যায়ের চিত্র’ কার্যালয়ে ‘অধ্যক্ষের’ কারখানা, বানানো হচ্ছ…
  • ২৭ আগস্ট ২০২৬
হবু স্ত্রীর খোঁজে পরপর ২ দিন বাসার সামনে গিয়েছিলেন অদিত, তখ…
  • ২৭ আগস্ট ২০২৬