পরীক্ষায় প্রক্সি দেয়ার দায়ে ২৪ জনের কারাদণ্ড

১৫ অক্টোবর ২০১৮, ০৬:৫১ PM

© ফাইল ফটো

স্নাতক পরীক্ষায় প্রক্সি দেয়ার অভিযোগে ২৪ জনকে ২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রাজশাহীর মোহনপুর ডিগ্রি কলেজে স্নাতক (পাস) ইংরেজি বিষয়ের প্রক্সি দেওয়ার মামলার ২৪ আসামিকে এই শাস্তি প্রদান করা হয়।

সোমবার বিকেলে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক সাইফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। আদালতের এ সময় অভিযুক্ত আসামিরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

দণ্ডিতরা হলেন- সাকির হোসেন, মোস্তাফিজুর রহমান রনি, মিঠু রহমান, কাউছার হোসেন, আব্দুস সালাম, আরিফুল ইসলাম, মোত্তালেব হোসেন, রুবেল আলী, আমিনুল ইসলাম, আল আমিন, ইমরান আলী, জান্নাতুল ফেরদৌস অনন্যা, বেলাল হোসেন, ফিরোজ আহমেদ, বুলবুল ইসলাম, ফারুক হোসেন, হোসেন আলী, মতিউর রহমান, সুমন রানা, সোহেল রানা, ফিরোজুল ইসলাম, ইলিয়াস সরদার, মতিউর রহমান, ও বৃষ্টি রানী।

এর আগে ২০১৭ সালের ১৮ জুলাই রাজশাহীর মোহনপুর ডিগ্রি কলেজে স্নাতক (পাস) ইংরেজি বিষয়ের পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালে প্রক্সি দেওয়ার অপরাধে ২৪ জনকে আটক করা হয়। পরে এই ঘটনায় কলেজের উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত কেন্দ্র সচিব মো. মকবুল হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে মোহনপুর থানায় পাবলিক পরীক্ষা আইনে মামলা দায়ের করেন। পরে তারা আদালতে ভুয়া পরীক্ষার্থী হয়ে পরীক্ষা দেওয়ার কথা স্বীকার করেন। পরে সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত সোমবার এ রায় দেন।

রষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি শামসুদ্দিন আহমেদ। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আমজাদ হোসেন ও আকতারুল আলম বাবু।

বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন
  • ২৭ আগস্ট ২০২৬
রাত ২টা ৪০ মিনিটে বোনের নম্বারে ফোন করল কে?
  • ২৭ আগস্ট ২০২৬
ইউজিসির ফেইক অফিস আদেশ ছড়িয়ে বললেন, খালাস পেয়েছেন— কত বড় ব…
  • ২৭ আগস্ট ২০২৬
‘অন্যায়ের চিত্র’ কার্যালয়ে ‘অধ্যক্ষের’ কারখানা, বানানো হচ্ছ…
  • ২৭ আগস্ট ২০২৬
হবু স্ত্রীর খোঁজে পরপর ২ দিন বাসার সামনে গিয়েছিলেন অদিত, তখ…
  • ২৭ আগস্ট ২০২৬