ঢাবির বিজয় একাত্তর হলের ৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

১৪ অক্টোবর ২০১৮, ০৬:৩৪ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) বিজয় একাত্তর হলে পৃথক দুটি ঘটনায় ৮ শিক্ষার্থীকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আজ রবিবার হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া এ ৮ জন শিক্ষার্থীকে বহিষ্কার করেন।

শুক্রবার বিজয় একাত্তর হলের ক্যন্টিন ম্যানেজারকে মারধরের ঘটনায় ৬ শিক্ষার্থীকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, পালি এন্ড বুদ্ধিস্ট বিভাগের পারভেজ আলম, আরবি মো. গিয়াস উদ্দিন, ইনফরমেশন সাইন্স এন্ড লাইব্রেরী মেনেজম্যান্ট তানভীর আলম, ক্রিমিনলোজি মো. সাব্বির সরকার, বাংলা বিভাগের মুহিবুল ইমলাম ও মনোবিজ্ঞান বিভাগের রিদোয়ান হোসাইন। এরা সবাই ১ম বর্ষের শিক্ষার্থী।

অন্যদিকে বুধবার রাতে আসাদুজ্জামান আসাদ নামে এক শিক্ষার্থীকে গেস্টরুমে নির্যাতনের অপর একটি ঘটনায় শিক্ষার্থীর করা অভিযোগের ভিত্তিতে দ্বিতীয় বর্ষের ২ জনকে শিক্ষার্থীকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন, ইসলামিক স্টাডিজ বিভাগের সাইদুল ও শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের হৃদয় আহমেদ।

বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন
  • ২৭ আগস্ট ২০২৬
রাত ২টা ৪০ মিনিটে বোনের নম্বারে ফোন করল কে?
  • ২৭ আগস্ট ২০২৬
ইউজিসির ফেইক অফিস আদেশ ছড়িয়ে বললেন, খালাস পেয়েছেন— কত বড় ব…
  • ২৭ আগস্ট ২০২৬
‘অন্যায়ের চিত্র’ কার্যালয়ে ‘অধ্যক্ষের’ কারখানা, বানানো হচ্ছ…
  • ২৭ আগস্ট ২০২৬
হবু স্ত্রীর খোঁজে পরপর ২ দিন বাসার সামনে গিয়েছিলেন অদিত, তখ…
  • ২৭ আগস্ট ২০২৬