ঢাবির ‘ঘ’ ইউনিটের পরীক্ষা বাতিলের দাবি প্রগতিশীল ছাত্রজোটের

১৪ অক্টোবর ২০১৮, ১১:৩৭ AM

© টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় গ্রহণের দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের সুষ্টু তদন্ত করে এর সাথে জড়িতদের শাস্তি ও পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল করে সংগঠনটি। বিক্ষোভ মিছিল পরবর্তী এক সমাবেশে ভর্তি পরীক্ষা বাতিলের এই দাবি জানানো হয়।

শনিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিলটি টিএসসির পায়রা চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাস ঘুরে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন জোটের নেতাকর্মীরা।

সমাবেশে প্রগতিশীল ছাত্রজোট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক ও ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজীর বলেন, “২৪ ঘণ্টার মধ্যে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। একইসঙ্গে অনুষ্ঠিত হওয়া পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি।

তিনি আরো বলেন, “বিশ্ববিদ্যালয় বলে তারা তথ্যপ্রযুক্তি দিয়ে প্রশ্নফাঁস রোধে কাজ করে যাচ্ছেন। তাহলে কিভাবে প্রশ্নফাঁস হল সেই প্রশ্ন রাখতে চাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। আমরা বলতে চাই অতি দ্রুত এই ঘটনার বিচার করা হোক। আমরা প্রগতিশীল ছাত্রজোটের পক্ষ থেকে এই ঘটনার নিন্দা জানাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহ, ছাত্র ফ্রন্টের একাংশের সভাপতি সালমান সিদ্দিকী, আরেক অংশের সভাপতি আলমগীর হোসেন সুজন, ছাত্র ফেডারেশনের প্রচার সম্পাদক ইমরান হোসেন প্রমুখ।

বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন
  • ২৭ আগস্ট ২০২৬
রাত ২টা ৪০ মিনিটে বোনের নম্বারে ফোন করল কে?
  • ২৭ আগস্ট ২০২৬
ইউজিসির ফেইক অফিস আদেশ ছড়িয়ে বললেন, খালাস পেয়েছেন— কত বড় ব…
  • ২৭ আগস্ট ২০২৬
‘অন্যায়ের চিত্র’ কার্যালয়ে ‘অধ্যক্ষের’ কারখানা, বানানো হচ্ছ…
  • ২৭ আগস্ট ২০২৬
হবু স্ত্রীর খোঁজে পরপর ২ দিন বাসার সামনে গিয়েছিলেন অদিত, তখ…
  • ২৭ আগস্ট ২০২৬