ঢাবি ‘ঘ’ ইউনিটের প্রশ্নফাঁস, তদন্ত কমিটি গঠন

৪৮ ঘন্টার মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশ
১৩ অক্টোবর ২০১৮, ০৪:৪৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ সামাদকে প্রধান করে গঠিত কমিটিকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন-জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ইমদাদুল হক ও সহকারী প্রক্টর মাকসুদুর রহমান।

শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. এনামুজ্জামান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তদন্ত কমিটি গঠন করা হয়। শনিবার দুপুর ১২টায় কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

তদন্ত কমিটির প্রধান অধ্যাপক মো. সামাদ 'দ্যা ডেইলি ক্যাম্পাস'কে বলেন, আমরা গতকাল রাতেই এই বিষয়ে মাননীয় রেজিস্টারের চিঠি পাই। আজকে আমরা প্রথম বৈঠক করেছি, আশাকরি নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা প্রতিবেদন জমা দিতে পারব।

তদন্ত কমিটির অন্য সদস্য বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাকসুদুর রহমান 'দ্যা ডেইলি ক্যাম্পাস'কে বলেন, আজকে দুপুরে আমরা আমাদের প্রথম বৈঠক করেছি। প্রশ্নফাঁসের বিষয়ে হাতে থাকা বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে কথা বলেছি।

প্রসঙ্গত, শুক্রবার ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু পরীক্ষা শুরুর ৪৭ মিনিট আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাতে লেখা ১০০টি প্রশ্ন সম্বলিত ১৫ পৃষ্ঠার একটি প্রশ্নপত্র পান সাংবাদিকরা। পরীক্ষা শেষে ফেসবুকে পাওয়া প্রশ্নপত্রের সাথে মূল প্রশ্ন মিলিয়ে দেখা হলে ১০০টির মধ্যে ৭২টি প্রশ্নের হুবহু মিল পাওয়া যায়।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘ঘ’ ইউনিটের ভর্তি প্রশ্ন ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি করে ৪৮ ঘণ্টার মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’ এদিকে প্রশ্ন ফাঁস রোধে আগামী বছর থেকে ঢাবি ভর্তি পরীক্ষায় সংস্কার আনা হবে বলেও জানান উপাচার্য। তবে কি ধরণের সংস্কার আনা হবে সেটি বিস্তারিত বলেননি তিনি।

বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন
  • ২৭ আগস্ট ২০২৬
রাত ২টা ৪০ মিনিটে বোনের নম্বারে ফোন করল কে?
  • ২৭ আগস্ট ২০২৬
ইউজিসির ফেইক অফিস আদেশ ছড়িয়ে বললেন, খালাস পেয়েছেন— কত বড় ব…
  • ২৭ আগস্ট ২০২৬
‘অন্যায়ের চিত্র’ কার্যালয়ে ‘অধ্যক্ষের’ কারখানা, বানানো হচ্ছ…
  • ২৭ আগস্ট ২০২৬
হবু স্ত্রীর খোঁজে পরপর ২ দিন বাসার সামনে গিয়েছিলেন অদিত, তখ…
  • ২৭ আগস্ট ২০২৬