ঢাবিতে খাবার বিল চাওয়ায় ক্যান্টিন ম্যানেজারকে ছাত্রলীগের মারধর

১৩ অক্টোবর ২০১৮, ১২:২৮ PM

© ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে ক্যান্টিনে খাবার বিলের টাকা চাওয়ায় ছাত্রলীগ কর্মীদের হাতে ব্যাপক মারধরের শিকার হয়েছেন ক্যান্টিন ম্যানেজার। শুক্রবার দুপুরে হলের ক্যান্টিনে এই ঘটনা ঘটে৷ মারধরে আহত ক্যান্টিন ম্যানেজারের নাম রিফাত।

হল সূত্রে জানা যায়, প্রথম বর্ষের ছাত্রলীগ কর্মী পারভেজ দুপুরে কয়েকজনকে নিয়ে ক্যান্টিনে খাবার খান। তার সবার মোট বিল আসে ২০০ টাকা। কিন্তু তিনি ১৩০ টাকা দিয়ে চলে যেতে চাইলে ম্যানেজার বাকি টাকা চান। এতে ম্যানেজারের উপর চটে যান তানভীর। এর ২০ মিনিট পর ২০ থেকে ২৫ জন ছাত্রলীগ কর্মী ম্যানেজারকে ক্যান্টিনের পার্শবতী একটি কক্ষে নিয়ে যায়। সেখানে তাকে মেঝেতে ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ করেন আহত ম্যানেজার। মারধরকারীরা সবাই কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনের অনুসারী বলে জানা গেছে৷

মারধরের একপর্যায়ে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইউনুস বিষয়টি মিমাংসা করে দেন। জানতে চাইলে তিনি বলেন, হলের প্রথম বর্ষ ছেলেরা মারধর করছে শুনে আমি সেখানে যাই এবং বিষয়টি মিমাংসা করে দেই ৷

এ বিষয় জানতে চাইলে হল প্রাধ্যক্ষ অধ্যাপক এ জে এম শফিউল আলম ভুঁইয়া বলেন, আমি ঘটনাটি শুনেছি৷ হলের হাউজ টিউটররা বিষয়টি খতিয়ে দেখছেন ৷ আগামীকাল এ ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব।

পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন
  • ২৭ আগস্ট ২০২৬