সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ঢাবি শিক্ষার্থীদের দেশব্যাপী অভিযান

১৩ অক্টোবর ২০১৮, ১০:৫২ AM

© ফাইল ফটো

সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের লক্ষ্যে দেশব্যাপী প্রচারাভিযান চালাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করবেন। 'সমাজ পরিবর্তনে শিক্ষার্থী' ব্যানারে তারা এ প্রচারাভিযানে অংশ নেবেন।

শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এই প্রচার অভিযান উদ্বোধন করা হবে। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই ফ্লোরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সম্মেলনে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে আজাদ লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় মহাসচিব রঞ্জন কর্মকার, সিনিয়র সহসভাপতি মোল্লা মো. আবু কাওসার প্রমুখ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে এ কে আজাদ বলেন, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন 'শিক্ষা ও সামাজিক উন্নয়নের জন্য বৃত্তি' শীর্ষক অঙ্গীকার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ১২০ শিক্ষার্থীকে প্রতি মাসে ২৫০০ টাকা করে বৃত্তি প্রদান করছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করার লক্ষ্যে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতিবারের মতো এ বছরও 'সমাজ পরিবর্তনে শিক্ষার্থী-২০১৮' কার্যক্রম গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের ছুটিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা নিজ নিজ এলাকায় গিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং যুব সমাজের সঙ্গে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের লক্ষ্যে আগামী ২০ থেকে ২৬ অক্টোবর সাত দিনব্যাপী প্রচারাভিযান পরিচালনা করবেন।

টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন
  • ২৭ আগস্ট ২০২৬
রাত ২টা ৪০ মিনিটে বোনের নম্বারে ফোন করল কে?
  • ২৭ আগস্ট ২০২৬