কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা: ২৪ ঘন্টায়ও গ্রেফতার নেই

১২ অক্টোবর ২০১৮, ০৩:৪০ PM

© সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের বাসে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ হতে মামলা করা হয়েছে। শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সাদেক হোসেন মজুমদার বাদী হয়ে অজ্ঞাতনামা ১০-১৫জনকে আসামী করে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় মামলাটি করেন। তবে এ ঘটনার ২৪ ঘন্টা পার হলেও এখনো কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা যায়।

মামলার বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম মিয়া বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ হতে আজকে একটি মামলা করা হয়েছে, সেটিকে এজাহারভুক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন বলেন,‘ গতকালকের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ হতে একটি মামলা করা হয়েছে, পুলিশ প্রশাসন আমাদের আশ্বস্ত করেছেন সুষ্ঠ তদন্তের মাধ্যমে তারা প্রকৃত দোষীকে আইনের আওতায় আনবে।'

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার ভাড়া করা একটি বাস ভিক্টোরিয়া সরকারি কলেজের গেটে আসলে হামলা চালায় দুর্বৃত্তরা। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থী দ্বীন মোহাম্মদ এবং বাসটির চালক আলাউদ্দিন আহত হন। এ ঘটনায় উত্তেজিত শিক্ষার্থীরা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেলতলী বিশ্বরোড দেড় ঘন্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন
  • ২৭ আগস্ট ২০২৬