ঢাবিতে ছাত্রলীগের সহায়তা কেন্দ্র
ছাত্রলীগের কাজ কি শুধুই রাজনীতি; নাকি ক্ষমতা পাওয়ার লড়াইয়ে দলাদলি-মারামারি। দুই-ই হতে পারে; তবে তারা বঙ্গবন্ধুর হাতে গড়া, তার আদর্শে বলীয়ান হওয়া ছাত্রলীগ নয়। ছাত্রলীগ তো তারাই, যারা ছাত্রদের পাশে থেকে তাদের অধিকার আদায়ে কাজ করবে। শুক্রবার তা-ই দেখা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায়।
সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে থাকে 'ঘ' ইউনিটে। এ বছর (২০১৮-১৯ শিক্ষাবর্ষ) ইউনিটটিতে প্রায় ৯৬ হাজার ভর্তিচ্ছু অংশ নিয়েছেন। মূলত দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা এসব শিক্ষার্থীদের সহায়তার জন্যই কাজ করছে ঢাবি ছাত্রলীগ। এজন্য বসিয়েছে ২১টি তথ্য ও শিক্ষার্থী সহায়তা কেন্দ্র; সঙ্গে দিয়েছে জয়বাংলা বাইক সার্ভিস, ২টি মেডিকেল টিম ও সুপেয় পানির ব্যবস্থা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস জানান, ব্যতিক্রমী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বঙ্গবন্ধুর হাতে গড়া এ সংগঠন একটু ভিন্ন কিছু করবে, সেটাই স্বাভাবিক। তিনি বলেন, ভর্তি পরীক্ষা দিতে এসে অনেক শিক্ষার্থীই তাদের নিজ নিজ আসন খুঁজে পায় না। পাশাপাশি পানিটাও বেশ জরুরি বিষয়; যেকোন সময় এটা কাজে লাগতে পারে। মূলত ছোটখাট এসব উপকরণ নিয়েই আমরা ভর্তিচ্ছু ও তাদের অভিভাবকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।
ছাত্রলীগ সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির সামনে তথ্য কেন্দ্রে দায়িত্ব পালন করবে লেদার ইনস্টিটিউট ছাত্রলীগ, লাইব্রেরি গেট- রোকেয়া হল ছাত্রলীগ, সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন- জহুরুল হক হল ছাত্রলীগ, কলাভবন- শামসুন্নাহার হল ছাত্রলীগ, সূর্যসেন হল ছাত্রলীগ, কলাভবন (পেছনের গেট)- জসীম উদদীন হল ছাত্রলীগ, আইবিএ- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগ, লেকচার থিয়েটার- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগ, ব্যবসায় শিক্ষা অনুষদ ভবন-, ব্যবসায় অনুষদ শাখা ছাত্রলীগ, বিজয় একাত্তর হল ছাত্রলীগ,শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট- মুহসীন হল ছাত্রলীগ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ছাত্রলীগ, ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল- এফ রহমান হল ছাত্রলীগ, উদয়ন স্কুল- সলিমুল্লাহ হল ছাত্রলীগ, আইন অনুষদ-(২) জগন্নাথ হল ছাত্রলীগ এবং গণিত ভবনে শহীদুল্লাহ হল ছাত্রলীগ।
এছাড়াও বিজ্ঞান গ্রন্থাগারে শহীদুল্লাহ হল ছাত্রলীগ, কার্জন হল- সুফিয়া কামাল হল ছাত্রলীগ, ফজলুল হক হল ছাত্রলীগ, অমর একুশে হল ছাত্রলীগ,খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউট- সুফিয়া কামাল হল ছাত্রলীগ,সমাজকল্যাণ অনুষদ- বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ছাত্রলীগ, চারুকলা অনুষদ- চারুকলা অনুষদ ছাত্রলীগ, শাহবাগ মোড়- জিয়া হল ছাত্রলীগ, মুক্তি ও গণতন্ত্র তোরণ- জহুরুল হক হল ছাত্রলীগ,ডাকসু ভবন- বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগ।
অন্যদিকে শাহবাগ মোড়, নীলক্ষেত মোড়, দোয়েল চত্বর, পলাশী মোড় থেকে প্রদান করা হবে জয়বাংলা বাইক সার্ভিস। হাকিম চত্বর, অপরাজেয় বাংলা, কার্জন হল, ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনে থাকবে সুপেয় পানির ব্যাবস্থা আর কেন্দ্রীয় লাইব্রেরিও কার্জন হলে ছাত্রলীগের উদ্যোগে কাজ করবে দুটি মেডিকেল টিম।