তারেক জিয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে ছাত্রলীগের মানববন্ধন

১১ অক্টোবর ২০১৮, ০৩:১৯ PM
ঢাকা বিশ্বদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মানববন্ধনে ছাত্রলীগ

ঢাকা বিশ্বদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মানববন্ধনে ছাত্রলীগ © টিডিসি ফটো

অপরাধের সমানুপাতে তারেক জিয়ার সর্বোচ্চ দাবিতে ঢাকা বিশ্বদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মানববন্ধন করেছে ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের আয়োজনে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঢাবির টিএসসিস্থ রাজু ভাষ্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রেজোয়ানুল হক চৌধূরী শোভনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনসহ মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা খালেদা জিয়াকে ২১শে আগস্ট হামলার ‘মূল পৃষ্ঠপোষক’  দাবি করে তাকেও বিচারের আওতায় আনার দাবি জানান এবং বঙ্গবন্ধু-তনয়া শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত এ নারকীয় বর্বরতার ‘মাস্টারমাইন্ড’ তারেক জিয়াকে তার অপরাধের সমানুপাতে সর্বোচ্চ শাস্তির দাবি করেন। 

পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন
  • ২৭ আগস্ট ২০২৬