মাভাবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ঢাবি সাদা দলের নিন্দা

০৯ অক্টোবর ২০১৮, ০৪:১৩ PM

© সংগৃহীত

ক্ষমতাসীন ছাত্র সংগঠনের হাতে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) কয়েকজন শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দল। আজ মঙ্গলবার বিকালে সংগঠনটির আহ্বায়ক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম স্বাক্ষারিত এক বিবৃতিতে এ নিন্দা জাননো হয়।

বিবৃতিতে বলা হয়, ছাত্র সংগঠনটির সভাপতি ও তার সহযোগীরা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি ভঙ্গ করে পদার্থ বিজ্ঞান বিভাগের অনুত্তীর্ণ একজন শিক্ষার্থীকে পরবর্তী শ্রেণির পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের উপর চাপ প্রয়োগ করেন। শিক্ষকবৃন্দ তাদের এ অন্যায় ও অনৈতিক দাবি মেনে নিতে অস্বীকৃতি জানালে তাদের লাঞ্ছিত করা হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি কর্তৃপক্ষের কাছে এ ঘটনায় দায়ীদের দ্রুত বিচার দাবি করলেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। ফলে লাঞ্ছিত শিক্ষকবৃন্দ ও তাদের ৫৬ জন সহকর্মী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

বিবৃতিতে আরো বলা হয়,  ছাত্র-শিক্ষক সুসম্পর্ক আমাদের দেশের একটি মহান ঐতিহ্য। কিন্তু আমরা ইদানিং লক্ষ করছি যে, দেশের বিভিন্ন স্থানে হরহামেশা শিক্ষক লাঞ্ছনার ঘটনা ঘটছে। শিক্ষক লাঞ্ছনার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমরা চাই না। আর এ কারণেই মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাঞ্ছিত করার ঘটনায় দায়ীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। একই সাথে পদত্যাগকারী শিক্ষকদের স্ব স্ব পদে বহাল রেখে তাদের নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।

বিবৃতিতে আরো স্বাক্ষর করেন- যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফর রহমান, অধ্যাপক ড. মোঃ মোর্শেদ হাসান খান, অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস, অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল ইসলাম, অধ্যাপক মুক্তার আলি, অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ, অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, অধ্যাপক ড. মামুন আহমেদ, অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, অধ্যাপক ড. মোঃ মেহেদী মাসুদ, অধ্যাপক ড. মো. নুরুল আমিন, জনাব ইসরাফিল প্রামাণিক, অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ড. মোঃ মহিউদ্দিন, অধ্যাপক ড. মোঃ গোলাম রব্বানী, অধ্যাপক ড. সদরুল আমিন, অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. মোঃ আখতার হোসেন খান, অধ্যাপক ড. মো: আবদুর রশীদ, অধ্যাপক মো. মাহফুজুল হক, অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম প্রমুখ।

টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন
  • ২৭ আগস্ট ২০২৬
রাত ২টা ৪০ মিনিটে বোনের নম্বারে ফোন করল কে?
  • ২৭ আগস্ট ২০২৬