ঢাবি ‘ঘ’ ইউনিটের পরীক্ষা কাল, আসনপ্রতি লড়বে ৫৯ জন

১১ অক্টোবর ২০১৮, ১২:০০ PM
ভর্তি পরীক্ষা পরিদর্শনে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান

ভর্তি পরীক্ষা পরিদর্শনে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ‘ঘ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা আগামীকাল। এই ইউনিটের ভর্তি পরীক্ষায় আসনপ্রতি লড়বে প্রায় ৫৯ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী।

সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫০টি ও ক্যাম্পাসের বাইরে ঢাকা শহরের ৩১টি স্কুল-কলেজসহ মোট ৮১টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছর ১ হাজার ৬১৫টি (বিজ্ঞানে- ১১৫২টি, বিজনেস স্টাডিজে- ৪১০, মানবিকে- ৫৩টি) আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ৯৫ হাজার ৩৪১জন। আসনপ্রতি লড়বে প্রায় ৫৯ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী।

‘পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ কোন ইলেক্ট্রনিক ডিভাইস/যন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষা চলাকালে মোবাইল কোর্ট দায়িত্ব পালন করবে’-সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান বিশ্ববিদ্যালয়ের admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।

বিশ্ববিদ্যালয়ের উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং হাজারীবাগস্থ লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ইনস্টিটিউটসহ ক্যাম্পাসের বাইরের কেন্দ্রগুলো হলো-বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজ, বেগম বদরুন্নেসা সরকারী মহিলা কলেজ, লালবাগ সরকারী মডেল স্কুল ও কলেজ, আজিমপুর সরকারী গার্লস স্কুল এন্ড কলেজ, ভিকারুন্নেসা নুন স্কুল ও কলেজ (আজিমপুর শাখা) ইডেন মহিলা কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, নীলক্ষেত হাই স্কুল, ঢাকা কলেজ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরী হাই স্কুল, ঢাকা সিটি কলেজ, আইডিয়াল কলেজ, নিউ মডেল ডিগ্রি কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ, লালমাটিয়া মহিলা কলেজ, লালমাটিয়া উচ্চ বালিকা বিদ্যালয়, শেরে বাংলানগর গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল, শেরে বাংলানগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, সরকারি তিতুমীর কলেজ, সিদ্ধেশ্বরী কলেজ, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, ভিকারুন্নেসা নুন স্কুল ও কলেজ (কলেজ শাখা), ভিকারুন্নেসা নুন স্কুল ও কলেজ (স্কুল শাখা), হাবিবুল্লাহ বাহার কলেজ, উইল্স লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ এবং সেন্ট্রাল উইমেন্স কলেজ।

পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন
  • ২৭ আগস্ট ২০২৬