আনুষ্ঠানিক গ্র্যাজুয়েট খেতাব জুটল না তাসলিমার

০৬ অক্টোবর ২০১৮, ০৫:২৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহিত

গায়ে চাপলো না সমাবর্তনের কালো গাউন আর হ্যাট। আনুষ্ঠানিকভাবে নেয়া হল না গ্র্যাজুয়েট খেতাব। বুকের ভেতর লালন করা স্বপ্নগুলো নিয়ে বহুদূর যাবার শুরুটাতেই থেমে যেতে হল তাসলিমা আক্তারকে। ঘাতক বাস কেড়ে নিল তার প্রাণ।

গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড়ায় লেগুনা এবং বাসের সংঘর্ষে প্রাণ হারান তাসলিমা আক্তার। তিনি ডেমরার শুকরশীর আব্দুল লতিফের মেয়ে।

তাসলিমা আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইডেন কলেজ থেকে স্নাতকোত্তর শেষ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ৫১তম সমাবর্তনে অংশগ্রহণ করার কথা ছিল তার। এই উপলক্ষে আয়োজিত মহড়ায় অংশ নিতে গত বৃহস্পতিবার লেগুনায় চড়ে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন তিনি। লেগুনাটি সানারপাড় পিডিকে সিএনজি স্টেশনের কাছাকাছি আসলে বেপরোয়া গতির একটি বাস লেগুনাটিকে ধাক্কা দেয়।  এমসয় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তাসলিমা।

পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেলা একটার সময় একটি কাভার্ড ভ্যান ঘোরানোর সময় লেগুনাটি পেছনে এসে দাড়ায়। এসময় ঢাকাগামী অনিয়ন্ত্রিত গতির একটি বাস লেগুনাটিকে পেছন থেকে থাক্কা দেয়। এতে লেগুনাটি দুমড়ে মুছড়ে যায়। এতে তাসলিমা নামের একজন নিহত হয় এবং ১০ যাত্রী আহত হয়।

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬