ডাকসু নির্বাচন থেকে ছাত্রসমাজকে বঞ্চিত করা ঠিক হবে না: রাষ্ট্রপতি

০৬ অক্টোবর ২০১৮, ০৩:১২ PM
ডাকসু ভবন

ডাকসু ভবন © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে যাতে কেউ ভেজাল করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে এ অনুরোধ জানান তিনি। এসময় ডাকসু নির্বাচনের উদ্যোগ গ্রহণ করায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, ছাত্রসমাজ থেকেই নেতৃত্ব গড়ে উঠতে হবে। রাজনীতির এ সংস্কৃতিটা চালু করা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেলে সারাদেশের অন্যসকল পাবলিক বিশ্ববিদ্যালয়, কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়ে যাবে। ছাত্র সংসদ নির্বাচন থেকে এ বিশাল ছাত্রসমাজকে বঞ্চিত করা ঠিক হবে না। 

অনুষ্ঠানে নবীন গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সদ্য পাশ করা নবীন গ্র্যাজুয়েটদের দেশ গড়ার কাছে এগিয়ে আসতে হবে। তোমরা যেখানেই যাও না কেন, যে জায়গায় কাজ করো না কেন, দেশের কথা-দেশের মানুষের কথা ভুলবে না।

এবছর তিনটি ভেন্যুতে (বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ, ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ) সমাবর্ত অনুষ্ঠিত হয়। মোট ২১ হাজার ১১১জন শিক্ষার্থী সমাবর্তনে অংশ নেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষক ও শিক্ষার্থীদের ৯৬টি স্বর্ণপদক, ৮১ জনকে পিএইচডি এবং ২৭ জনকে এম ফিল ডিগ্রি প্রদান করা হয়।

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬