উন্নয়ন পরিকল্পনায় সবচেয়ে বেশি গুরুত্ব শিক্ষায়: প্রধানমন্ত্রী

০৪ অক্টোবর ২০১৮, ০৫:২৫ PM
ভিডিও কনফারেন্সে উন্নয়ন মেলার উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভিডিও কনফারেন্সে উন্নয়ন মেলার উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শিক্ষিত জাতি ছাড়া দেশ ক্ষুধামুক্ত-দারিদ্রমুক্ত হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত। তাই আমাদের সব আয়োজন তরুণদের জন্য। ভবিষ্যত প্রজন্ম যেন ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, সুন্দর ও নিরাপদ ভবিষ্যত পায়; সেজন্য কাজ করছে সরকার। তাছাড়া আমাদের উন্নয়ন পরিকল্পনায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে শিক্ষায়।

বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমাদের ভবিষ্যত ধাপে ধাপে এগোবে। কারণ, নতুন প্রজন্মের হাতেই দেশের ভবিষ্যত। আমাদের পরিকল্পনা ছিল দেশের তরুণ ছেলেমেয়েরা যেন সুশিক্ষা পায় যেটি তার জীবন জীবিকার পথ উন্মুক্ত করে দেবে, দেশে বিদেশে কর্মসংস্থানে ব্যবস্থা হবে সেটি নিশ্চিত করতে পেরেছি।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের সব আয়োজন তরুণদের নিয়ে। আজকের উন্নয়ন মেলাও তরুণদের জন্য। এ মেলা তাদের জন্যই উৎসর্গ করলাম। তারাই উন্নয়নের মাধ্যমে দেশ গড়বে। এই উন্নয়ন যেন গ্রামপর্যায়েও ছড়িয়ে পড়ে সেই বার্তা পৌছে দেবে আজকের তরুণ প্রজন্ম।

অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬