ঢাবির ইতিহাসে সর্বাধিক শিক্ষার্থীর সমাবর্তন, ২১ হাজার নিবন্ধন

০৪ অক্টোবর ২০১৮, ০২:২৭ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫১ তম সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবে। এতে অংশ নেবেন ২১ হাজার ১১১ জন গ্র্যাজুয়েট। সমাবর্তন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। 

বৃহস্পতিবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ সময় তিনি সমাবর্তন সফল ভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন।

শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বেলা সাড়ে ১১ টায় সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সমাবর্তন বক্তা থাকবেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ঢাবি উপাচার্য বলেন, আমরা সমাবর্তনকে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্যে রুপ দিতে চাই। এটি হবে বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার ইভেন্ট। আমরা আগামীতে মধ্য নভেম্বর থেকে মধ্য জানুয়ারির মধ্যে প্রতিবছর সমাবর্তন আয়োজন করার চেষ্টা করব।

সমাবর্তন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সকল ধরনের নিরাপত্তা নিয়েছে। আমি সবাইকে অনুরোধ করব সমাবর্তনের দিনে ক্যাম্পাস এলাকায় যানবাহন চলাচলে যেন গ্র্যাজুয়েটদের অসুবিধা না হয়। সমাবর্তন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের গুরুত্বপূর্ণ দিন। তাই সেদিন যানবাহনগুলোকে বিকল্প রুট ব্যবহার করার আহ্বান জানান তিনি।

এবারের সমাবর্তনের জন্য ২১ হাজার ১১১ জন গ্র্যাজুয়েট রেজিস্ট্রেশন করেছেন। যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সর্বাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে সমাবর্তন হবে। এর মধ্যে ঢাকা কলেজ ও ইডেন কলেজ মাঠে ২ হাজার করে ৪ হাজার শিক্ষার্থী আর বিশ্ববিদ্যালয় খেলার মাঠে ১৭ হাজারের বেশি শিক্ষার্থী সমাবর্তনে অংশ নিবে।

৫১ তম সমাবর্তনের অনুষ্ঠানে কৃতী শিক্ষক ও শিক্ষার্থীকে ৯৬টি স্বর্ণপদক, ৮১ জনকে পিএইচডি এবং ২৭ জনকে এম ফিল ডিগ্রি প্রদান করা হবে।

ইতোমধ্যেই ৮৫ শতাংশ শিক্ষার্থী তাদের সমাবর্তন গিফট ও গাউন করেছে, আর চলছে বিশ্ববিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। আগামীকাল বিকেল এ উপলক্ষে দেয়া হবে মহড়ার আয়োজন করা হয়েছে।

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬