ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএড (সান্ধ্য) কোর্সে ভর্তির সময় বাড়ল

০২ অক্টোবর ২০১৮, ০৫:৫৭ PM

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর)-এ ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে এক বছর/দু’বছর মেয়াদি এমএড (সান্ধ্য) কার্যক্রমে ভর্তির সময়সীমা ৩১ অক্টোবর ২০১৮ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। 

বিএড (সম্মান)/বিএড/ডিপ-ইন-এড/ডিপিএড বা সমতুল্য ডিগ্রিপ্রাপ্ত অথবা ২০১৮ খ্রিস্টাব্দে উক্ত পরীক্ষায় অংশগ্রহণকারীরা অথবা মাস্টার ডিগ্রি অথবা যে কোন বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক সম্মান ডিগ্রি প্রাপ্তরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। 

নির্ধারিত ভর্তি ফি বিকাশের মাধ্যমে ০১৮৪১০১৩০১৩ নম্বরে জমা দিতে হবে। ভর্তি ফরম ও ভর্তি সংক্রান্ত নিয়মাবলী http://smartadmission.info/emed-ier-du ওয়েবসাইটে পাওয়া যাবে। 

এই ভর্তি বিজ্ঞপ্তির পূর্ণ বিবরণ ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট www.du.ac.bd -এ পাওয়া যাবে। ভর্তি পরীক্ষা আগামী ৯ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় ইনস্টিটিউট ভবনে অনুষ্ঠিত হবে।  

পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন
  • ২৭ আগস্ট ২০২৬