ঢাবি প্রাচ্যকলা বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী শুরু

০১ অক্টোবর ২০১৮, ০৭:৫৫ PM

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রাচ্যকলা বিভাগের বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী সোমবার জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদর্শনীর উদ্বোধন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

প্রাচ্যকলা বিভাগের চেয়ারম্যান ড. মিজানুর রহমান ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আর প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী ২০১৮ এর আহবায়ক মো. আব্দুল আযীয।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের অভিনন্দন জানান। তিনি বলেন, প্রাচ্যকলা পৃথিবীতে বেশি পরিচিত হয়েছে তার স্বকীয়তার জন্য, অনেক চড়াই উৎরাইয়ের পরও প্রাচ্যকলা তার স্বকীয়তা ধরে রেখেছে, এটিই এর বৈচিত্র্য। প্রাচ্যকলার ইতিহাস প্রসঙ্গে উপাচার্য বলেন, প্রত্যেক মানুষের মধ্যে কোন না কোন ধর্মের প্রভাব আছে। সাংস্কৃতিক জীবনে তাই ধর্মের প্রভাব লক্ষণীয়। ইসলামের আবির্ভাবের সাথে সাথে সংস্কৃতিতেও এর প্রভাব পড়েছে, যোগ হয়েছে নতুন মাত্রা।

প্রদর্শনীতে বিভাগীয় ৪০জন শিক্ষার্থীর ৯৫ টি ও শিক্ষকদের ১০টি শিল্পকর্ম স্থান পেয়েছে। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। এমএফএ ২য় পর্বের শিক্ষার্থী সামিনা জামান নিরীক্ষাধর্মী পুরস্কার ও বিএফএ সম্মান ৪র্থ বর্ষের শিক্ষার্থী শৈলী শ্রাবন্তী শ্রেষ্ঠ মাধ্যম পুরস্কার পেয়েছেন। এছাড়া এমএফএ ১ম পর্বের শিক্ষার্থী শাহানাজ আক্তার পিংকি ‘শিল্পী শফিকুল আমীন স্মৃতি পুরস্কার’, বিএফএ সম্মান ২য় বর্ষের শিক্ষার্থী জয়শ্রী গোস্বামী ‘শিল্পী আমিনুল ইসলাম স্মৃতি পুরস্কার’, ৪র্থ বর্ষের শিক্ষার্থী সৌরভ ঘোষ ‘শিল্পী রশিদ চৌধুরী স্মৃতি পুরস্কার’ এবং ১ম বর্ষের শিক্ষার্থী রাইসা মোয়াজ্জেম ‘শিল্পী শওকাতুজ্জামান স্মৃতি পুরস্কার’ লাভ করেছেন।

উল্লেখ্য, ৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬