রাবির সমাবর্তনে পালনীয় নির্দেশাবলী

২৭ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৫১ PM

© টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১০ম সমাবর্তন অনুষ্ঠান চলাকালে পালনীয় ৫ টি বিশেষ নির্দেশাবলী জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রক্টর দপ্তর থেকে এই তথ্য জানা যায়। 

সূত্র জানায়, সমাবর্তনের দিন সকল আবাসিক হলের গেইট দুপুর ১২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত কাজলা গেইট বন্ধ থাকবে। নিবন্ধিত গ্রাজুয়েটরা মেইনগেট, বিনোদপুরগেট দিয়ে প্রবেশ করবেন। আর চারুকলা, স্টেশন, বদ্ধভূমি গেট বন্ধ থাকবে।

তবে গ্রাজুয়েটরা কার্ড দেখিয়ে উল্লিখিত গেট দিয়ে প্রবেশ করতে পারবেন বলে জানানো হয়। 
এদিকে ওই দিন ক্যাম্পাসে রিকশা, মোটরসাইকেলসহ সকল দ্বিচক্রযান, ত্রিচক্রযান চলাচল বন্ধ থাকবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে নিবন্ধিত গ্রাজুয়েট ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না। অন্যদিকে সকল শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীকে অবশ্যই আইডি কার্ড সাথে রাখতে হবে।

উল্লেখ্য, আগামী ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের  দশম সমাবর্তনে মোট ৬ হাজার ৯ জন শিক্ষার্থী নিবন্ধন করেছেন। এই দিন বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে সমাবর্তন অনুষ্ঠিত হবে। 

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬