বুমেরাং ও আত্মঘাতী হবে ডিজিটাল নিরাপত্তা আইন: টিআইবি

২৬ সেপ্টেম্বর ২০১৮, ০১:৫৪ PM

জাতীয় সংসদে পাশ হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনটি অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, এ আইন শুধু মত প্রকাশের স্বাধীনতা নয়, গণমাধ্যমকর্মী এবং যারা সরকারের বিভিন্ন কার্যক্রমের ওপর গবেষণা করে, তাদের জন্যও বড় প্রতিবন্ধকতা। সাময়িক বিবেচনায় হয়ত এই সন্তোষজনক বলে মনে হতে পারে। কিন্তু দীর্ঘ মেয়াদে এটি বুমেরাং ও আত্মঘাতী হতে বাধ্য।

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এক মানববন্ধনে এসব কথা বলেন তিনি। আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উপলক্ষে এ মানববন্ধনের আয়োজন করে টিআইবি।

ইফতেখারুজ্জামান বলেন, আপনারা জানেন ৩২ ধারা একটি রয়েছে; যেখানে ঔপনেবিশিক সময়ের দুটো অফিসিয়াল নিরাপত্তা আইন পুনরায় স্বীকৃতি দেয়া হয়েছে। এটিকে আমরা খুবই পশ্চাৎমুখী বলে মনে করি। তিনি বলেন, যারা স্বাধীন সাংবাদিকতা ও অনুসন্ধানী সাংবাদিকতা করতে চায়, তাদের জন্য বড় ধরনের হুমকির সৃষ্টি হয়েছে এই আইনের মাধ্যমে। যেটিকে এক ধরনের নিরাপত্তাহীনতার বলা যায়।

টিআইবির নির্বাহী পরিচালক মনে করেন, ডিজিটাল আইনের মাধ্যমে সরকার অগ্রগতির আভাস দিলেও এই আইন তার সঙ্গে বৈপরীত্য ও সাংঘর্ষিক। শুধু তাই নয়, মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানের সাথেও সাংঘর্ষিক আইনটি। তিনি বলেন, এই সরকার মুক্তিযুদ্ধের ধারক-বাহক হিসেবে দাবি করেন নিজেদেরকে; আমরাও সেটি স্বীকৃতি দিই। কিন্তু তাদের কাছ থেকে এ ধরনের আত্মঘাতী আইন গ্রহণযোগ্য  নয়।

এ সময় তিনি আইনটির সংশোধন চেয়ে বলেন, রাষ্ট্রপতির কাছে ইতোমধ্যে আমাদের দাবির কথা জানিয়েছি বিভিন্ন মাধ্যমে। আশা করব, তিনি আইনটি অনুমোদন না দিয়ে সংসদে আবার ফেরত পাঠাবেন। যাতে করে এটি পুনরায় বিবেচিত হতে পারে। সংশ্লিষ্ট অংশীজন যারা আছেন, তাদের মাধ্যমে আইনটি পুনরায় সংশোধন করা যেতে পারে।

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬