সাত কলেজের ভর্তি আবেদন শুরু, চলবে ২৫ অক্টোবর পর্যন্ত

২৫ সেপ্টেম্বর ২০১৮, ১২:৪৬ PM

ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক(সম্মান) শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। মঙ্গলবার বিকেল ৫ টা থেকে অাবেদন করা যাবে।মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এর উদ্বোধন করেন।

মঙ্গলবার বিকাল ৫টা থেকে শিক্ষার্থীরা ওয়েবসাইট www.7college.du.ac.bd ব্যবহার করে ভর্তির আবেদন করতে পারবেন। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত ভর্তির আবেদন করা যাবে। ওয়েবসাইট থেকে পে-স্লিপ নিয়ে ভর্তি পরীক্ষার ফি সোনালী ব্যাংকের অনলাইনে ৪০০ টাকা জমা দিতে হবে। অথবা বিকাশের মাধ্যমে জমা দিতে পারবে।

কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ১০ নভেম্বর , বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ নভেম্বর ও বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের অধীনে ১১ হাজার ৬৩০, বাণিজ্য ইউনিটের অধীনে ৫ হাজার ২৩০ এবং বিজ্ঞান ইউনিটের অধীনে ৬ হাজার ৫০০টি আসন রয়েছে। মোট ২৩ হাজার ৩৪০ টি অাসন রয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, অধিভুক্ত সাত কলেজের ভর্তি প্রক্রিয়া সহজ করতে আমাদের এই প্রক্রিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও এই প্রক্রিয়া অনুসরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অধিভুক্ত সরকারী সাত কলেজ সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক অাবু তালেব। উপ-উপাচার্য অধ্যাপক অাব্দুস সামাদ সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন কলেজের প্রিন্সিপ্যাল, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাতটি কলেজ হচ্ছে -ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং সরকারি সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬