অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার © সংগৃহীত
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতর।
এতে বলা হয়েছে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০ (১) ধারা মোতাবেক অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদারকে চার বছর মেয়াদে সিকৃবির উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি ও আচার্য আব্দুল হামিদ।
আগামী ২৮ সেপ্টেম্বর থেকে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. গোলাম শাহি আলমের স্থলাভিষিক্ত হবেন ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।