সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মতিয়ার

২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৩৮ PM
অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার

অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার © সংগৃহীত

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে  জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতর।

এতে বলা হয়েছে, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১০ (১) ধারা মোতাবেক অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদারকে চার বছর মেয়াদে সিকৃবির উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি ও আচার্য আব্দুল হামিদ।

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে বর্তমান উপাচার্য অধ্যাপক ড. গোলাম শাহি আলমের স্থলাভিষিক্ত হবেন ড. মো. মতিয়ার রহমান হাওলাদার।

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬