ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ চায় ছাত্রফ্রন্ট

২৪ সেপ্টেম্বর ২০১৮, ০৩:০৯ PM

© টিডিসি ফটো

শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ করে ছাত্র অধিকার ও গণতান্ত্রিক ক্যাম্পাস নিশ্চিত করার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।  সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিক সমিতির কর্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের নেতারা।  এ দাবিকে সামনে রেখে আগামী ২৬ সেপ্টেম্বর ৫ম কেন্দ্রীয় সম্মেলন পালন করবে সংগঠনটি।  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সভাপতি নাঈমা খালেদ মনিকা, এ সময় সংগঠনের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, দেশের ছাত্রসমাজকে সংজ্ঞবদ্ধ করে শিক্ষাসহ সমস্ত গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনকে জোরদার করতে ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।  ৫ম সম্মেলনের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়েল ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধূরী।  সম্মেলনে আলোচক হিসেবে থাকবেন বাসদের সাধারণ সম্পাদক কমরেড মুবিনুল হায়দার চৌধুরী, ঢাবি সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা নিত্রা। 

ফ্রন্ট নেতারা বলেন, দেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি ছাত্র সংগঠনের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করা হয়েছে।  আবাসিক হলগুলোতে শিক্ষার্থীরা তাদের ইচ্ছার কাছে জিম্মি।  শিক্ষার নূন্যতম গণতান্ত্রিক পরিবেশ নাই।  

বিসিএল-এনসিএলে ফ্র্যাঞ্চাইজি চান তামিম, ওয়ালটনকে টিম হওয়ার …
  • ২৮ আগস্ট ২০২৬
পাসপোর্ট অফিসের ভেতরে-বাইরে দালালদের দৌরাত্ম্য
  • ২৮ আগস্ট ২০২৬
টাকা নিয়ে সংবাদ প্রকাশ না করার অভিযোগ, দুই সাংবাদিক বহিষ্কার
  • ২৮ আগস্ট ২০২৬
ধর্মীয় কটূক্তিমূলক পোস্ট শেয়ার, বুটেক্সে শিক্ষার্থীকে হল থ…
  • ২৮ আগস্ট ২০২৬
‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে যা বললেন এমপি জসিম
  • ২৮ আগস্ট ২০২৬
বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬